ছবি-সংগৃহীত
বিনোদন

যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা বললেন অপু

বিনোদন ডেস্ক : গত মাসে ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানে আগে থেকেই ছিলেন জয়ের বাবা চিত্রনায়ক শাকিব খান। এরপর ছেলেকে নিয়ে সেখানকার বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরাফেরা করেন সাবেক এই তারকা দম্পতি। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসার পর বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন : শ্রদ্ধাকে হাঁটু গেড়ে প্রেম নিবেদন

যুক্তরাষ্ট্র থেকে ফিরে কলকাতায় যান অপু বিশ্বাস। সেখান থেকে ঢাকায় ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে উঠে আসে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গ। অপু বলেন, ‘আমেরিকা তো স্বপ্নের দেশ। সেখানকার প্রায় সব জায়গাই ঘুরে বেড়ানোর মতো। আমার কাছে মনে হয় যারা আমেরিকায় গিয়েছেন, তারা রাস্তায় হাঁটতে গেলেও সেটা ঘুরে বেড়ানোর জায়গা। সেরকমই ঘোরা হয়েছে আমাদের।’

বাবা-ছেলের সম্পর্ক একদমই বন্ধুর মতো উল্লেখ করে অপু বলেন, ‘তাদের (শাকিব-জয়) মধ্যে সম্পর্ক এখন বন্ধুর মতো। তো দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে, তার থেকে সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না। আমেরিকায় গিয়ে ঠিক সেটাই হয়েছে তাদের মাঝে।’

এসময় ছেলে কর্তৃক বাবাকে ফতুর করা প্রসঙ্গে অপু বলেন, ‘ওটা আসলে আমি কিছুটা মজা করেই বলেছিলাম। জয় আসলে প্রচুর খেলনা কিনেছে। প্রতিদিন একটি-দুটি করে খেলনা কিনতো। সকালে কিনতো বিকেলে ভেঙে ফেলত, একটাও কাজের ছিল না। জয়ের একটি বদঅভ্যাস আছে। সে কোনো কিছু দেখলে স্ক্রু-ডাইভার দিয়ে সেটি খোলার চেষ্টা করে। জানার চেষ্টা করে। আবার সেটি ঠিকও করে ফেলে।’

আরও পড়ুন : ‘প্রিয়তমা’ দেখে কাঁদলেন শাকিব

ছেলে জয়কে তো অনেককিছুই কিনে দিলেন শাকিব খান, মাকে ঠিক কী গিফট দেওয়া হয়েছে? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘যদি নির্দিষ্ট করে শাকিব খানকে ঘিরে বলাই হয় তাহলে আমি বলব জয়ই আমার কাছে সবচেয়ে বড় গিফট।’

প্রসঙ্গত, সম্প্রতি গুঞ্জন উঠেছে আবারও এক ছাদের নিচে সংসার করতে চলেছেন শাকিব-অপু। তবে এখনো এ বিষয় নিয়ে পরিষ্কার কিছু বলেননি সাবেক এই দম্পতি। কাজেই কিং আর কুইনের ফের একসঙ্গে সংসার হবে কি না, তা সময়ই বলে দেবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা