ছবি: সংগৃহীত
বিনোদন

কটাক্ষের শিকার সিদ্ধার্থ-কিয়ারা 

বিনোদন ডেস্ক: ইতালির রাস্তায় ট্রলি ব্যাগ নিয়ে হাঁটছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদভানি। সেখানে ক্যামেরাবন্দি হলেন নবদম্পতি। সামাজিক মাধ্যমে দৃশ্যটি সামনে আসার পরেই দর্শকের কটাক্ষের শিকার হলেন তারা।

আরও পড়ুন: পরীমণির দুয়ারে শরিফুল রাজ

গত ৩১ জুলাই নায়িকার জন্মদিন উপলক্ষ্যে বিদেশে ঘুরতে গিয়েছেন বলিউডের এই দম্পতি। কালো মনোকিনি পরে স্বামী সিদ্ধার্থের সাথে ফ্রেমবন্দি কিয়ারা। সেই ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি নিজেই। পোস্ট করে নিজের জন্মদিনে নিজেকে শুভেচ্ছা জানান এই নায়িকা।

দেশের মাটিতে এমন দৃশ্য দেখতে পাওয়া কঠিন। মুম্বাই কিংবা দেশের শহরে রাস্তায় হাঁটতে গেলে সামনে পেছনে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয়।

আরও পড়ুন: ভক্তকে মাইক ছুড়ে মারলেন কার্ডি বি

কিন্তু বিদেশের রাস্তায় কোন ঝামেলা নেই তাদের। এই নবদম্পতি মনের আনন্দে ঘুরে বেড়াতে পারেন।

ভিডিওটিতে সিদ্ধার্থ ও কিয়ারাকে আর ৫ জন সাধারণের মতোই বিদেশের রাস্তায় দেখা গেল। সামাজিক মাধ্যমে ভিডিও সামনে আসার পরই শুরু হয় সমালোচনা।

অনেেই লিখেছেন, ‌অবশেষে তারা নিজেদের ব্যাগ বইবার সুযোগ পেলেন।

আরও পড়ুন: বদলে গেছেন পিয়া বিপাশা!

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের ৫ মাস কাটতে না কাটতেই এই নবদম্পতিকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

এরই মধ্যে মা হতে চলেছেন কিয়ারা। সেই জল্পনা উড়িয়ে বিদেশে ঘুরতে গেলেন তারা।

আরও পড়ুন: এবার কলকাতার সিনেমায় পরীমণি

সিদ্ধার্থ-কিয়ারার পরিচয় অনেক বছরের। ২০১৮ সালে কিয়ারা অভিনীত ‘লাস্ট স্টোরিজ’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এ ছবির সাফল্য উপলক্ষ্যে একটি পার্টির আয়োজন করা হয়।

সেখানেই সিদ্ধার্থর সাথে আলাপ হয় নায়িকার। সেই পার্টি থেকে তাদের বন্ধুত্ব। ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময় তা প্রেমে পরিণত হয়। পরিচালক করন জোহরের ঘটকালিতেই চার হাত এক হয় তাদের।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা