জয়া আহসান
বিনোদন

হিন্দি সিনেমায় জয়া আহসান

সান নিউজ ডেস্ক: ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার বাংলা ছবির পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি এ অভিনেত্রীর।

আরও পড়ুন: বিয়ের মানসিক প্রস্তুতি

ছবির নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। সিনেমাটির ব্যবস্থপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এই খবর জানিয়েছে।

ছবিতে জয়া-পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাছাড়া, পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই ছবিতে।

‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব থেকে নেওয়া কিনা, তা এখনও খোলসা করা হয়নি। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে। এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন: ফের আদালতে পরীমণি

জানা গেছে, ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত ভাবে এখনই বলা যাচ্ছে না। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইতে ছবির শুটিং শুরু হবে। তারপর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিন শুটিং হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় আসবেন পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাংভিরা। বাংলা ভাষায় না হলেও বাঙালি পরিচালকের সঙ্গে এটা পঙ্কজের তৃতীয় কাজ।

এর আগে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তার পর সৃজিত মুখার্জির পরিচালিত ‘শেরদিল: দ্য পিলভিট সাগা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন পঙ্কজ। সূত্র: আনন্দ বাজার

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা