বিনোদন

কেন গ্রেফতার হয়নি জ্যাকলিন?

সান নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মানি লন্ডারিং মামলায় জামিনের বিরোধিতা করায় আদালতের প্রশ্নের মুখে পড়ে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন : যুবশক্তিই পারে সোনার বাংলাদেশ গড়তে

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিল্লির একটি আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। এসময় জ্যাকলিনের জামিনের বিরোধিতা করলে ইডির উদ্দেশ্য আদালত বলেন—‘এলওসি জারি এখনো কেন জ্যাকলিনকে গ্রেফতার করেননি? এ মামলার অন্য আসামিরা কারাগারে রয়েছেন। তাহলে তাকে গ্রেফতার না করে আপনারা কেন এই ‘বাছাই’ নীতি গ্রহণ করলেন?’

এর আগে অন্তর্বতীকালীন জামিনে ছিলেন জ্যাকলিন। গতকালের শুনানিতে তার জামিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শুক্রবার (১১ নভেম্বর) জামিন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন আদালত।

২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম দেওয়া হয়েছে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তাকে তলব করে। গত ১২ সেপ্টেম্বর তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের কারণে হাজির হননি তিনি। পরে পাটিয়ালি আদালতে হাজির হয়ে জামিন পান জ্যাকলিন।

এই মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ— প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে লাভবান হয়েছেন এই নায়িকা। প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন তিনি। যদিও এর মধ্যে থেকে ৭ কোটি রুপির সম্পদ ইতোমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা