শ্রাবন্তী চ্যাটার্জি
বিনোদন

শ্রাবন্তী একটাই হয়

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক বছরে কেবল সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: ডিভোর্স মানেই ‌‘সহজলভ্য’ নয়

বিয়ে, বিচ্ছেদ, সাহসী রূপে সোশ্যাল মিডিয়ায় হাজির হওয়া ইত্যাদি কারণে বারংবার সমালোচনায় জর্জরিত হয়েছেন। একটা সময় ছিলেন সবার পছন্দের তালিকায়। শ্রাবন্তীর মিষ্টি হাসি, উচ্ছ্বল অভিনয়ে মুগ্ধ হতো দর্শক।

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিং নিয়ে ব্যস্ত। তারই এক ফাঁকে আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে নানান আলোচনা, বিদ্রুপ নিয়ে স্পষ্টভাবে মুখ খোলেন।

আরও পড়ুন: আপনার কাজের জন্য আপনিই দায়ী

শ্রাবন্তী বলেন, এসব আমার ভালো লাগে না। ওরা আমায় নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছে, আমি বিনোদন জোগাচ্ছি। এসব করে অনেকে রোজগার করেন। কিন্তু আমার এসব গায়ে লাগে না।

অভিনেত্রী বলেন, অনেকে তাকে তার কাজের জন্য সমর্থন করেন। তাই তিনি কখনই কাউকে জাজ করেন না। আর কে তাকে জাজ করল তাতেও তার কিছু যায় আসে না, কারণ ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটাই হয়’ বলে জানান তিনি।

তিনি জানান, আগামী বছর ঝিনুক উচ্চমাধ্যমিক দেবে, আগে সেটা দিক। তারপর এসব ভাবা যাবে।

আরও পড়ুন: অবশেষে ঢাকায় আসছেন নোরা

প্রসঙ্গত, ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দীর্ঘ ১৩ বছর সংসারের পর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ করেন তারা। তাদের ১২ বছরের একটি সন্তান রয়েছে। একই বছর মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসার এক বছরও টেকেনি। পরে ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসারও ছেড়ে এসেছেন অভিনেত্রী! কলকাতার বাংলা ছবিতে অভিনয়ের কল্যাণে শ্রাবন্তী এ দেশের দর্শকের কাছেও খুব পরিচিত এক নাম।

গত বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। তখনি খবর ছড়িয়েছিল, আবারো নতুন মানুষের সঙ্গে জড়িয়েছেন শ্রাবন্তী। তার সেই চর্চিত চতুর্থ প্রেমিকের নাম এখন সর্বজনবিদিত, অভিরূপ নাগ চৌধুরী।শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে ফিসফাস চললেও এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চাননি তিনি। অবশেষে অভিরূপের সঙ্গে তার সম্পর্কের নানা সমীকরণ নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী।

শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এই সিনেমায় তার সঙ্গে আছেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসান, শিবা শানু প্রমুখ। এছাড়া কলকাতায়ও কিছুদিন আগে তার একটি সিনেমা মুক্তি পায়। সেটার নাম ‘ভয় পেও না’।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা