ছবি-সংগৃহীত
বিনোদন

রণবীরকে বাস্তবে কষিয়ে চড় মেরেছি

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বিতর্ক যেন অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে তাকে।

২০০ কোটি মানি লন্ডারিং মামলা, সুকেশের সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিদেশ ভ্রমণের অনুমতি না পাওয়া এসব নিয়ে টানা আলোচনায় এই অভিনেত্রী।

জ্যাকলিন অভিনীত ‘সার্কাস’ সিনেমাটি আজ মুক্তি পেয়েছে। এ সিনেমায় তার সহশিল্পী রণবীর সিং ও বরুণ শর্মা। শুটিংয়ের সময়ে এই দুই অভিনেতাকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন জ্যাকলিন। এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে ফের আলোচনার জন্ম দিলেন এই নায়িকা।

ঘটনার বর্ণনা দিয়ে জ্যাকলিন বলেন, প্রথমদিনের শুটিংয়ের সময়ে আমি খুব নার্ভাস ছিলাম, শট চলছিল সেখানে রণবীর সিং এবং বরুণ শর্মাকে চড় মেরে বসি। আমি এতটাই নার্ভাস ছিলাম যে, চড় মারার অভিনয় না করে বাস্তবে কষিয়ে চড় মারি।

১৯৬০ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম সাড়া জাগানো কমেডি সিনেমা ‘আঙ্গুর’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘সার্কাস’। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর এবং বরুণ। রণবীরের নায়িকা চরিত্রে দেখা যাবে জ্যাকনিল ও পূজা হেগড়েকে। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি।

প্রসঙ্গত, ২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে জ্যাকলিন ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার ২ (২০১১)। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউজফুল ২ (২০১২) এবং অ্যাকশনধর্মী রেস ২ (২০১৩) ছবিতে অভিনয় করেন।

২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন যা বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। ২০১৬ সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হল কমেডিধর্মী হাউজফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম, ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা