ছবি : সংগৃহিত
বিনোদন

১ মিনিটের জন্য নিলেন এক কোটি!

বিনোদন ডেস্ক: উর্বশী রাউতেলা ২০১৩ সালে বলিউডে সানি দেওলের সঙ্গে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু করেন। এরপরে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও, ক্যারিয়ারে হিট ছবির সংখ্যা খুব একটা নেই বললেই চলে।

আরও পড়ুন: মিনি ড্রেসে কটাক্ষের শিকার শ্রাবন্তী

তবুও কি না অভিনয়ের জন্য মিনিটে এক কোটি টাকা নিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন জনপ্রিয় আবেদনময়ী এ অভিনেত্রী ।

জানা গেছে, তেলুগু সুপারস্টার রাম পোথিনেনির নতুন সিনেমায় মাত্র তিন মিনিটের জন্য পারফর্ম করবেন উর্বশী। তাতেই পারিশ্রমিক হিসেবে নেবেন তিন কোটি টাকা। অর্থাৎ এক মিনিটে অভিনেত্রীর পারিশ্রমিক এক কোটি টাকা।

সে হিসেবে আলিয়া, দীপিকা, ক্যাটরিনাদের ছাপিয়ে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়েছেন উর্বশী। এ বিষয়ে অভিনেত্রী নিজেই প্রতিক্রিয়া দিয়েছেন।

আরও পড়ুন: প্রেম ভাঙ্গার কারণ জানালেন জাহ্নবী

সম্প্রতি উর্বশী একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে তাকে এই বিপুল পরিমাণের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়।

উর্বশীর ভাষায়, এটা খুবই ভালো একটা বিষয়। যে অভিনেতা বা অভিনেত্রী নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন তারা যেন সকলেই এই দিনটা দেখতে পান।

প্রসঙ্গত, সিনেমা ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় মুখ উর্বশী। এর আগে হীরার মাস্ক পরে ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় চর্চিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: সম্মাননা পেলেন তানজিন তিশা

এছাড়াও ক্রিকেটার ঋষভ পন্থ এবং পাকিস্তানী পেস বোলার নাসিম শাহ’র সঙ্গে সম্পর্ক নিয়েও বরাবর আলোচনায় থেকেছেন অভিনেত্রী উর্বশী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা