সংগৃহীত
বিনোদন

সার্জারি হলে, দাঁত সোজা করতাম

বিনোদন ডেস্ক: অভিনয় জগতে অভিনেতা-অভিনেত্রীদের নিজের সৌন্দর্য বাড়িয়ে তুলতে সার্জারি করার ঘটনা নতুন না। নিজেকে আকর্ষনীয় করে তুলতে বিভিন্ন সময়ে শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গ অস্ত্রোপাচার করে থাকেন তারা।

আরও পড়ুন: বিচ্ছেদের ইঙ্গিত দিলেন মালাইকা

শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন এ অভিনেত্রী।

ঢালিউডে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে বেশ কয়েকবার এ গুঞ্জন শোনা গেছে। বছর খানেক আগে গুঞ্জন আসে এ নায়িকা তার ঠোঁটে সার্জারি করিয়েছেন।

বিষয়টি নিয়ে সে সময় কথা না বললেও সম্প্রতি সার্জারি প্রসঙ্গে মুখ খুলেছেন এ নায়িকা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন: ফের কলকাতায় সরব হচ্ছেন ফারিয়া

অপু জানান, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় এটা বলা হয়েছে, আমি সার্জারি করিয়েছি। আমাকে যদি সার্জারি করাতেই হতো, তাহলে আমার দাঁতটাকে প্রথমে সোজা করতাম।’

নায়িকার ভাষ্যমতে, ‘আমি শুরু থেকেই হেলদি। কখনও শুকনা ছিলাম না। তাই আমাকে এ দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) মোকাবিলা করতে হয়েছে। আমার চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তবে ভালো কাজ দিয়ে দর্শকের কাছে পৌঁছাবো।’

মা হওয়ার পরে অপু অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেদ ও ফিট থাকা নিয়ে নানা কটাক্ষ হয়। সেই সমালোচনা পাশ কাটিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি।

আরও পড়ুন: দেবের প্রশংসা করলেন অরিজিৎ

অপু জানান, ‘অনেকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল, আমি আর কাজে ফিরতে পারবো না। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এতোটা ব্যস্ত এখন, বলে বোঝাতে পারবো না।’

উল্লেখ্য, অপুকে সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমায় দেখা গেছে। তিনি নিজেই সরকারি অনুদান নিয়ে এটি প্রযোজনা করেছেন। গত কোরবানির ঈদে বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা