ছবি: সংগৃহীত
বিনোদন

দেবের প্রশংসা করলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক: যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নির্ভীক সৈনিক। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়েই নাকি একাই বাঘ মেরেছিলেন তিনি। এরপর থেকে তাকে বাঘাযতীন বলে ডাকা হতো।

আরও পড়ুন: দুই বাংলা থেকেই প্রস্তাব পাচ্ছেন ইধিকা

বিপ্লবী এই চরিত্রকে সামনে নিয়ে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারকা সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং।

সামাজিক মাধ্যম ফেসবুকে সিনেমাটির টিজার শেয়ার করে অরিজিৎ লিখেছেন, স্বাধীনতার জন্য যিনি নিজের প্রাণ দিয়েছিলেন, সেই মহান স্বাধীনতা সংগ্রামীর অজানা কাহিনীর সাক্ষী থাকুন।

আরও পড়ুন: পাফ ড্যাডির খপ্পরে পরীমনি!

‘বাঘাযতীন’-এর কাহিনী সবার সামনে নিয়ে আসার সাহস দেখানোর জন্য দেব এবং প্রযোজনা সংস্থাকে অনেক ধন্যবাদ। সবার কাছে আমার আবেদন, দয়া করে এ সিনেমাকে সাপোর্ট করবেন। সেই সাথে এই ফরগটেন হিরোদের সম্মান জানাবেন।

এর আগে ক্যাপশনে ‘যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এ মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর- বাঘাযতীন।’ লিখে সিনেমার প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব।

এতে ব্যবহার করা হয়েছিল গ্রাফিক্যাল মোশন। এরপর সাধু বেশে ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন এই অভিনেতা।

আরও পড়ুন: মেকআপহীন ছবি পোস্ট করলেন শ্রাবন্তী

স্বাধীনতা দিবসের আগের দিন সিনেমাটির বাংলা টিজার মুক্তি পায় এবং স্বাধীনতা দিবসে মুক্তি পায় হিন্দি টিজার।

উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর অরুণ রায় পরিচালিত এই সিনেমাটি বাংলা ও হিন্দি- দুই ভাষাতেই মুক্তি পাবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা