ছবি-সংগৃহীত
বিনোদন

পাফ ড্যাডির খপ্পরে পরীমনি!

বিনোদন ডেস্ক : ভক্তদের নতুন সুখবর দিলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন একটি ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’। বহুল প্রতীক্ষিত এই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম বঙ্গ’তে।

আরও পড়ুন :অবশেষে বিয়ের পিঁড়িতে ‘হাবু ভাই’

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গ অ্যাপ, ইউটিউব এবং এর ফেসবুকে ট্রেলারটি উন্মোচিত হয়েছে ‘পাফ ড্যাডি’র ট্রেলার। ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটিতে জমজমাট গল্প ও রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির গল্পের ছোঁয়া পাওয়া গেছে!

ট্রেলারে দেখা গেছে, আধ্যাত্মিক এবং বাস্তবতার সমন্বয়ে তৈরি পাফ ড্যাডির গল্প। এরমধ্যে পরীমণিকে দেখা যায়, উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে পাফ ড্যাডির শরণাপন্ন হন! অন্যদিকে সজল নূরকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যিনি পাফ ড্যাডির কাছে যান দোয়া চাইতে। তবে শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকা-ই নয়, পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও!

আরও পড়ুন :মেকআপহীন ছবি পোস্ট করলেন শ্রাবন্তী

২০১৯ সালের ২৩ মে এফডিসিতে বিশাল সেট নিয়ে ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছিল। কাজ শেষ হয় চলতি বছর। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী এবং মুশফিকুর রহমান মঞ্জু।

পরীমনি-সজল ছাড়াও সিরিজে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা