ছবি: সংগৃহীত
বিনোদন

তুমি ছিলে প্রজন্মের সেরা

সান নিউজ ডেস্ক: গতকাল ৬ সেপ্টেম্বর ছিল বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী। ক্ষণজন্মা এই চিত্রনায়ককে এই দিনে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর।

আরও পড়ুন: ভেঙে গেলো ললিত-সুস্মিতার প্রেম!

শাবনূর অস্ট্রেলিয়া থেকে ফেসবুকে সালমান শাহর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। অনুভূতির কথা জানিয়ে লিখেছেন: ‘ক্ষণজন্মা নায়ক তুমি তোমার শূন্যতায় আজো ভুগছে ঢালিউড। তুমি ছিলে প্রজন্মের সেরা যেখানেই থাকো খুব ভালো থাকো।’

এদিকে সালমান শহর মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া, মিলাদ ও কোরআন খতমসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে তার পরিবার ও সালমান শাহর ভক্ত-অনুরাগীরা। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন। প্রথম সিনেমাতেই সারা দেশের মানুষের মন জয় করে নেয় তার অভিনয়, ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে। স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন।

আরও পড়ুন: ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফতেহি

‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’ সিনেমাগুলোর নাম আসলেই ভেসে ওঠে তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ-শাবনূরের মুখ। এই জুটি ১৪টি সিনেমায় অভিনয় করেন। যার অধিকাংশই সুপার হিট ব্যবসা করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা