বিমানবন্দরে ভক্তদের ভিড়
বিনোদন

শাকিব খানের অপেক্ষাই ভিড় করছেন ভক্তরা

সান নিউজ ডেস্ক: দীর্ঘ নয় মাস পর অবশেষে নিজ সাম্রাজ্যে ফিরছেন শাকিব খান। আজ বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টা নাগাদ ঢাকায় পা রাখবেন ঢালিউড কিং শাকিব খান। এ নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছেন তার ভক্তরা।

আরও পড়ুন: জেএমবির সিরিজ বোমা হামলা ১৭ বছরেও বিচার শেষ হয়নি

শাকিব খানকে বরণ করে নিতে বুধবার সকাল থেকেই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন তার ভক্তরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তের সংখ্যাও বাড়ছে। সদ্য পাওয়া খবর অনুযায়ী, কয়েক’শ ভক্ত হাজির হয়েছেন।

তারা হাতে করে নিয়ে এসেছেন বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ফুল। সেগুলোতে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বাক্য লেখা রয়েছে। একটি ব্যানারে লেখা, ‘সুপারস্টার শাকিব খানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লাল গোলাপ শুভেচ্ছা। এ ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে’।

গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব ভক্তরা। যখন থেকেই তারা শুনেছেন, বুধবার শাকিব দেশে ফিরবেন। তখন থেকেই প্রিয় নায়ককে ভালোবাসায় বরণ করে নিতে তাদের নানা আয়োজনের সূচনা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে ৫ জেএমবির মৃত্যুদণ্ড

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে থাকেন। এর মধ্যে নিউইয়র্ক থেকেই নতুন সিনেমার ঘোষণা দেন, মহরত করেন। সিনেমা সংক্রান্ত আনুষাঙ্গিক আরও কিছু কাজের জন্য তার নয় মাস সেখানে থাকতে হয়েছে। অবশেষে নিজ ভুবনে ফিরে আসছেন দেশীয় সিনেমার শীর্ষ তারকা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা