ইন্দ্রাণী হালদার
বিনোদন

স্বামীকে বাবার সুখ দিতে পারিনি

সান নিউজ ডেস্ক: টালিউডের প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমা ও ধারাবাহিকে কাজ করেছেন।

আরও পড়ুন: নতুন প্রেমে শেহনাজ গিল!

ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তিগত জীবনে না পাওয়ার দুঃখ পুষে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেই অজানা গল্প শুনিয়েছেন ইন্দ্রাণী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। স্ত্রী হিসেবে নিজেকে কত নাম্বার দেবে- এমন প্রশ্ন করেন তিনি। জবাবে ইন্দ্রাণী হালদার বলেন—‘দশে জিরো। আমি একদম বাজে বউ। বর কলকাতায় এলেই বলি, আমার শুটিং আছে, আমার শুটিং আছে খাবার গরম করে খেয়ে নিও। বাই বাই। আসলে বউ হিসেবে স্বামীর জন্য অনেক কিছু করার ইচ্ছা থাকলেও তা করতে পারি না। যতটুকু পারি করি।’

আর কী কাজ করতে পারলে নিজেকে বেশি নাম্বার দিতে? শাশ্বতর এ প্রশ্নের জবাবে ইন্দ্রাণী বলেন—‘একটা জিনিস আমি করতে পারিনি; যা নিয়ে আমার ভীষণ আফসোস হয়। বিষয়টি খোলা মনে বলতে আমার কোনো আপত্তি নেই। শুধু ক্যারিয়ার, কাজ, দায়িত্ব পালন করতে করতে সন্তান জন্ম দিতে পারিনি।’

আরও পড়ুন: দীঘির জীবনের নতুন অধ্যায় শুরু

এ কথা বলার পর হাস্যোজ্জ্বল ইন্দ্রাণীর চোখে-মুখে বিষাদের ছায়া নেমে আসে। ইন্দ্রাণীর নিজ মুখে বিষয়টি শুনে আবাক হয়ে যান সঞ্চালক শাশ্বত। কারণ ঠিক কী বলবেন তিনিও বুঝে উঠতে পারছিলেন না। তবে পরিস্থিতি সামলে নিয়ে ইন্দ্রাণী বলেন, ‘সত্যি বলতে সন্তান নিয়ে আমার আর আমার বরের আফসোস রয়েছে। ভাস্কর মাঝে মাঝে বলে সবার সংসারের দায়িত্ব পালন করে গেলে!’

এক সময় সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন ইন্দ্রাণী। কিন্তু হয়নি। তা জানিয়ে ৫১ বছর বয়েসী এই অভিনেত্রী বলেন, ‘যখন হলো না তখন আমরাও চেষ্টা করা ছেড়ে দিই। কারণ আমাদের দুজনের বয়সই তখন ৪০ পেরিয়ে গেছে। তারপর দুজনেই বলি, থাক আর দরকার নেই। তবে আমি সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু ভাস্কর রাজি হয়নি। স্ত্রী হিসেবে ভাস্করকে বাবার সুখটা দিতে পারতাম; কিন্তু সেটা দিতে পারিনি। কারণ আমি অক্ষম।’

আরও পড়ুন: ফের প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করলেন সালম

সন্তান জন্মদানের ক্ষেত্রে ইন্দ্রাণী ও তার স্বামী ভাস্কর রায়ের শারীরিক কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও কেন হয়নি তা ঠিক জানেন না বলেও জানান এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ভারতীয় বাংলা সিনেমার নন্দিত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। নব্বই দশক থেকে জনপ্রিয়তার সঙ্গে তিনি সিনেমা ও টিভি সিরিয়ালে কাজ করে আসছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা