মা হতে চলেছেন বিপাশা বসু
বিনোদন

মা হতে চলেছেন বিপাশা বসু

সান নিউজ ডেস্ক: ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন বিপাশা বসু। বেশ কিছুদিন থেকেই ‘জিসম’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।

আরও পড়ুন: রাশিয়া থেকে জ্বালানি তেল কিনব

বেবি বাম্পের দুইটি ছবি প্রকাশ করেছেন বিপাশা। একটিতে দেখা যায়, স্বামী করণ সিং গ্রোভারের বিপাশার বেবি বাম্পে হাত দিয়ে আছেন। অপরটিতে স্ত্রীর পেটে চুমু দিচ্ছেন করণ।

নতুন অধ্যায়ের সূচনার ঘোষণা দিয়ে বিপাশা লিখেছেন, ‘একটা নতুন সময়, নতুন অধ্যায়, নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরো একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম, এরপর একে অপরকে খুঁজে পাই। তখন দু’জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু’জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে, তাই খুব শিগগির আমরা দুই থেকে তিন হব।’

এদিকে এই অভিনেত্রী সংবাদটি জানানোর পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন। নতুন অধ্যায়ের জন্য তাদের অভিনন্দন জানাচ্ছেন বিপাশা-করণের ভক্ত, সহকর্মী ও ঘনিষ্ঠজনরা।

আরও পড়ুন: বরগুনায় বাড়াবাড়ি হয়েছে

‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা