প্রভাস
বিনোদন

ঝড় তুলতে আসছেন প্রভাস

সান নিউজ ডেস্ক: ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার নায়ক প্রভাস। ভারতে সফল অভিনেতাদের মধ্যে অন্যতম একজন তিনি।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন পিয়া

দীর্ঘ দিন ধরেই তিনি দাপটের সঙ্গে কাজ করছেন। তবে ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক খ্যাতি লাভ করেন। এখন প্রভাসের সিনেমা মানেই বিশাল বাজেট, বড় আয়োজন আর দর্শকদের তীব্র আকাঙ্খা।

এই সিনে তারকার নতুন সিনেমা ‘সালার’। নির্মাণ করেছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। বহুল আলোচিত সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি।

সোমবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সালার’-এর একটি নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে বিধ্বংসী রূপে দেখা দিয়েছেন প্রভাস। সেই সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখ।

অ্যাকশন-থ্রিলার ধাঁচের এই সিনেমায় প্রভাসের সঙ্গে থাকছেন মালায়লাম ইন্ডাস্ট্রির থ্রিলার কিং খ্যাত পৃথ্বীরাজ সুকুমারান। নায়িকা হিসেবে দেখা যাবে শ্রুতি হাসানকে। প্রায় ২০০ কোটি রুপির বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি।

নির্মাতা প্রশান্ত নীলের চতুর্থ সিনেমা ‘সালার’। এর আগে তিনি দুই খণ্ডের ‘কেজিএফ’ নির্মাণ করে ব্যাপক সাড়া পেয়েছেন। বিশেষ করে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছে। এবার প্রভাসকে নতুন আঙ্গিকে উপস্থাপন করতে চলেছেন নির্মাতা। দর্শক ও সিনেমা বিশ্লেষকদের ধারণা, ‘সালার’ বক্স অফিসে ঝড় তুলবে।

আরও পড়ুন: কাজের চেয়ে প্রেম নিয়ে আগ্রহ!

প্রসঙ্গত, প্রভাস মূলত তামিল এবং তেলুগু ভাষার ছবিগুলোতে অভিনয় করেন। তিনি তেলুগু অভিনেতা উপ্পালাতি কৃষ্নাম রাজুর ভাগ্নে। তিনি ২০০২ সালে এশওয়ার ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তিনি এরপর আরো বেশকিছু ছবি যেমন ভরসাম (২০০৪), ছত্রপতি (২০০৫), চক্রাম (২০০৫), মুন্না (২০০৭), বিল্লা (২০০৯), মিঃ পারফেক্ট (২০১১) ও মির্চি (২০১৩) তে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি প্রভু দেবা পরিচালিত বলিউডের একটি ছবি অ্যাকশন জ্যাকসন এ একটি আইটেম গানে অভিনয়ের মাধ্যমে হিন্দি ছবিতে হাজির হন। তার অভিনীত বাহুবলী: দ্য কনক্লুশন (২০১৭) ছবিটি ছিল গ্লোবাল ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সর্বোচ্চ ও ভারতের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা