বিনোদন

মিশাকে এক হাত নিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: সমালোচনার জবাবে এবার মিশা সওদাগরকে এক হাত নিলেন অনন্ত জলিল। তিনি বলেছেন, মিশাকে দিয়ে ‘ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই’। এছাড়া এই অভিনেতাকে ‘দিন: দ্য ডে’র মতো একটা সিনেমা বানিয়ে দেখানোরও চ্যালেঞ্জ দিয়েছেন অনন্ত।

আরও পড়ুন: সেই ভাইরাল শিক্ষিকার আত্মহত্যা

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চিত্রনায়ক-ব্যবসায়ী অনন্ত জলিল। এ সময় তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্প্রতি চিত্রনায়ক অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ দিয়ে সিনেমা নিয়ে সমালোচনা করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তিনি বলেছিলেন, ‘দিন: দ্য ডে’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই। অনন্তের এই সিনেমায় ‘প্রফেশনাল কোনো শিল্পী নেই’ বলেও মত দিয়েছেন এই খল অভিনেতা।

আরও পড়ুন: ভারতকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে চীন

মিশার ‘বিতর্কিত’ বক্তব্য নিয়ে সাংবাদিকদের অনন্ত জলিল বলেন, ‘মিশা সাহেবের যদি এতোই যোগ্যতা থাকত, তাহলে ‘দিন: দ্য ডে’র মতো একটা সিনেমা বানিয়ে দেখাতেন। উনি তো আমেরিকা থাকেন, বাংলাদেশ থেকে টাকা-পয়সা নিয়ে যে বাড়ি-গাড়ি করছেন শুধু সেটাই না। আমেরিকার ছবি দেখেন, তাকে বলল, সেখানকার সিনেমার সঙ্গে ‘দিন: দ্য ডে’র তুলনা করে দেখেন।’

তিনি আরও বলেন, ‘মিশা সওদাগর সাহেব একজন পুরনো শিল্পী, তিনি যেটা ভেবেছেন সেটা বলেছেন। ইন্ডাস্ট্রির তো উনার দ্বারা কোনো উপকার হয়নি। উনি একজন প্রযোজকও না, ক্রিয়েটিভ পার্সনও না; উনি একজন শিল্পী। তার দ্বারা তো আর সিনেমার উন্নতি হয় না।’

আরও পড়ুন: জীবিত অবস্থায় বেহেশত পাওয়া যায় না

আলোচিত এই নায়ক বলেন, ‘ভোটের জন্য তারা ২০০ জনের বেশি চলচ্চিত্রযোদ্ধা শিল্পীদের বঞ্চিত করেছিল। নিউজে সবসময় জায়েদ খানের নাম বলতে দেখেছি, মিশার নাম কম এসেছে। কিন্তু মিশা তো সভাপতি ছিলেন, শিল্পীদের বাদ দেওয়ার সই তো তিনিই করেছেন। চলচ্চিত্রের যোদ্ধাদেরকে এফডিসি থেকে বের করে দেওয়া হলো, পরে ইলিয়াস কাঞ্চন ভাই তাদের ফিরিয়ে আনলেন। তাহলে মিশার দ্বারা চলচ্চিত্রের উন্নয়ন কীভাবে হলো?’

এই অভিনেতা বলেন, ‘আজকে সিনেমা যে ডিজিটালাইজড হয়েছে, এটা কার দ্বারা হয়েছে? অনন্ত জলিলের দ্বারা। যার কোনো ধরনের বিনিয়োগ নাই, যার নতুন ক্রিয়েটিভ নাই, চলচ্চিত্রের শিল্পীদের পর্যন্ত এফডিসি থেকে বের করে দিয়েছেন, কীভাবে তার দ্বারা চলচ্চিত্রের উন্নতি হয়?’

আরও পড়ুন: শুটিংয়ে যৌন হেনস্তার শিকার মিম

অনন্ত জলিল দাবি করেন, ‘মিশা সওদাগরের প্যানেল থেকে শিল্পী সমিতির ভোটে দাঁড়িয়েছিলেন এমন তিনজন শিল্পী আমাকে কল করে জানিয়েছেন, তাদেরকে মিশা বলেছেন, ‘অনন্ত ভাইয়ের বিরুদ্ধে আমার কথা বলার একমাত্র কারণ উনি যাতে রাগ হয়ে শিল্পী সমিতিতে কোনো তহবিল না দেন।’ আমি তো রাগী মানুষ, সেজন্য আমাকে রাগাতে মিশা এসব বক্তব্য দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মিশা সওদাগর যেসব কথা বলেছেন, তা আপত্তিকর; এগুলো তার মুখে মানায় না। তার এতটুকু যোগ্যতা নাই এসব কথা বলতে পারেন। তার যোগ্যতা কী? শুধুমাত্র খল অভিনেতার চরিত্রে অভিনয় করে গেছেন। কোনো বিনিয়োগ করেননি। চলচ্চিত্রের জন্য ভালো কিছু করেননি। চলচ্চিত্রের যোদ্ধাদের বের করে দিয়েছেন। আমরা ৮ বছর না থেকেও এফডিসির সব অনুষ্ঠানে গিয়েছি, অর্থ দিয়ে পাশে থেকেছি। শিল্পীদের পাশে দাঁড়িয়েছি অর্থ-চিকিৎসা দিয়ে। উনি কী করেছেন?’

আরও পড়ুন: মধ্যরাতে প্রেমিক যুগলকে নির্যাতন

অনন্তের স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘দিন: দ্য ডে’তে মিশা সওদাগর নিজেও অভিনয় করেছেন। সিনেমাটি তার সন্তানের মতো, তিনি এই সিনেমা নিয়ে কীভাবে এমন মন্তব্য করলেন? ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায় তাকে নেওয়া হয়নি, সে ক্ষোভেই তিনি এসব বলেছেন।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা