রশ্মিকার বিপুল সম্পত্তি
বিনোদন

রশ্মিকার বিপুল সম্পত্তি

সান নিউজ ডেস্ক: ২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মান্দান্নার। ‘কিরিক পার্টি’ থেকে ‘গীতগোবিন্দম’ হয়ে ‘পুষ্পা: দ্য রাইজ’বহু হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: মারা গেছেন নির্মল রঞ্জন গুহ

খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সম্পত্তির পরিমাণও। বিলাসবহুল বহুমূল্য গাড়ির সংগ্রহ তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি ক্লাস, অডি কিউ থ্রি আর রেঞ্জ রোভারের মতো গাড়িও। রিয়্যাল এস্টেটেও বিপুল বিনিয়োগ করেছেন রশ্মিকা, এ কথা জানা গেছে। বেঙ্গালুরুতে তার বর্তমানে একটি বিশাল প্রাসাদ রয়েছে, যার মূল্য ৪ কোটি টাকা। মুম্বাইতেও তিনি এক বিলাসবহুল বাড়ির মালকিন বলে খবর।

স্বল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নিয়েছেন রশ্মিকা। বর্তমানে দক্ষিণের সব থেকে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে রয়েছেন তিনি। ছবি পিছু ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন এখন। সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ এখন ৪৫ কোটি টাকারও বেশি বলে জানাচ্ছে বিভিন্ন সূত্র।

যদিও অভিনেত্রী বর্তমানে বড় বড় কাজের সূত্রেই শিরোনামে রয়েছেন, তবু তার প্রেম নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে সম্প্রতি। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার প্রণয়-সম্পর্ক তৈরি হয়েছে বলে জানা গেছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা