অল্পের জন্য প্রাণে বাঁচেন কিয়ারা
বিনোদন

অল্পের জন্য প্রাণে বাঁচেন কিয়ারা

বিনোদন ডেস্ক : বলিউডের এই সময়ের সেনসেশন কিয়ারা আদভানি। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন। ‘কবির সিং’, ‘গুড নেওয়াজ’-এর পর ‘ভুল ভুলাইয়া-২’তেও নিজেকে প্রমাণ করেছেন। এ প্রজন্মের নায়িকাদের মধ্যে তার সাফল্য ঈর্ষণীয়ই বটে।

আরও পড়ুন: লতিকায় পুরস্কার জিতলেন স্বপন

কিন্তু একটি দুর্ঘটনায় যদি রক্ষা না পেতেন, তাহলে আজকের এই কিয়ারা আদভানিকে পেতো না বলিউড। সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

কিয়ারা জানান, কলেজে থাকতে একবার দলবেঁধে ধর্মশালায় ম্যাকলিওদগঞ্জ নামের একটি স্থানে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই মরতে মরতে বেঁচে যান এই অভিনেত্রী। কী ঘটেছিল সেই ট্রিপে?

জানালেন, দারুণ প্রতিকূল আবহাওয়ার কারণে একটি ছোটখাটো হোটেলে বন্ধুদের সঙ্গে আটকা পড়েছিলেন চার দিন। ছিল না খাবার, ছিল না বিদ্যুৎ। বাইরে প্রবল তুষারপাত। এরমধ্যে চতুর্থ রাতে ঘটে বড় অঘটন। সবাই তখন ঘুমে।

আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পীদের সংযত হওয়ার আহ্বান

কিয়ারা বললেন, ‘আমার রুমের একটি চেয়ারে আগুন ধরে যায়। আগুনটা বেড়ে ওঠার আগেই এক বন্ধু সেটা টের পায়। সে চিৎকার করে ঘুম ভাঙায় সবার। তারপর আমরা সবাই কোনোমতে দরজা ভেঙে বের হই। একেবারে মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার মতো অভিজ্ঞতা যাকে বলে।’

আগামী ২৪ জুন মুক্তি মুক্তি পেতে যাচ্ছে কিয়ারার ‘যুগ যুগ জিও’। এতে আরও আছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান ও নিতু কাপুর। এটিও সফল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এরপরই মুক্তি পাবে ‘আরসি-১৫’ নামের আরেকটি ছবি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা