কারিশমা কাপুরের সাথে জুটি বাধলেন যিশু
বিনোদন

কারিশমা কাপুরের সাথে জুটি বাঁধলেন যিশু

বিনোদন ডেস্ক : ফের বলিউডে নতুন করে কাজ শুরু করেছেন যিশু সেনগুপ্ত। বিদ্যা, কঙ্গনাদের পর এবার কারিশমা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টালিগঞ্জের এই অভিনেতা। সিনেমাটিতে আরও থাকছেন হেলেন, সোনি রাজদানও।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সময়টা দুর্দান্ত যাচ্ছে যিশু সেনগুপ্তর। এ তারকা এখন বেশ ব্যস্ত বলিউড ক্যারিয়ার নিয়ে। শুধু হিন্দি ছবি বা সিরিজ নয়, দক্ষিণের ছবিতে কাজ করছেন যিশু।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’। এ ছবিতে কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন যিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় স্তরের ওয়েব সিরিজে আবারও দেখা যাবে যিশুকে। সিরিজের নাম ‘ব্রাউন’। এ সিরিজে কারিশমা কাপুরের সঙ্গে জুটি বাঁধবেন এই টালিউড নায়ক।

আরও পড়ুন : আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

শুক্রবার (২২ এপ্রিল) ইনস্টাগ্রাম পোস্টে এ সুসংবাদ ভাগ করে নিয়েছেন যিশু নিজেই। সেখানে তিনি লিখেছেন, ‘প্রথম দিনের শ্যুটিং শেষ হল’।

যিশুর পোস্টের কমেন্ট বক্সে স্ত্রী নীলাঞ্জনার মন্তব্য জ্বলজ্বল করছে। বরকে ভালোবাসা পাঠানোর পাশাপাশি তার যাতে নজর না লাগে তাও নিশ্চিত করেছেন নীলাঞ্জনা।

জানা যায়, অভীক বড়ুয়ার 'সিটি অফ ডেথ' বইটির ওপর ভিত্তি করে তৈরি হবে 'ব্রাউন'।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

ক্রাইম ড্রামা জর সিরিজ এটি। কারিশমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের তিন নম্বর প্রজেক্ট ‘ব্রাউন’। শেষবার ‘মেন্টালহুড’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল করিশমাকে।

অভিনেত্রীও শ্যুটিং সেট থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিতে এক গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে করিশমাকে।

আরও পড়ুন : রাশিয়া সফরে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব

অভিনেত্রী এ বিষয়ে বলেন, এই রোলটা মারাত্মক চ্যালেঞ্জিং। কৌতূহলী গল্পে, একটি মারাত্মক শক্তিশালী চরিত্রে অভিনয় করা সুযোগ পেয়ে আমি গর্বিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা