দেশে ফিরলেন বিপাশা হায়াত
বিনোদন

দেশে ফিরলেন বিপাশা হায়াত

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। একাধারে নাট্যকার, নির্মাতা, সংগীতশিল্পী ও চিত্রশিল্পী হিসেবেও দারুণ সব কাজ উপহার দিয়েছেন তিনি। নিজেকে অভিনেত্রী পরিচয়ে আবদ্ধ রাখেননি।

আরও পড়ুন : সরকারি চাকুরেদের বেতন ২৫ এপ্রিল

বর্তমানে তিনি আমেরিকায় স্থায়ী হয়েছেন। তার স্বামী আরেক জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ ও সন্তানেরাও সেই দেশটির নাগরিক। মূলত সন্তানদের পড়াশোনার জন্যই আমেরিকায় থাকতে হচ্ছে।

জানা যায়, প্রায় আড়াই বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন বিপাশা। একটি একক চিত্র প্রদর্শনীতে অংশ নিতেই তার দেশে ফেরা।

প্রদর্শনীটির নাম ‘প্রস্তরকাল’। আগামী ১৬ এপ্রিল ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হচ্ছে তার একক চিত্র প্রদর্শনী। চলবে ঈদের পূর্ব পর্যন্ত।

আরও পড়ুন : পাকিস্তান পরিস্থিতিতে নজর রাখছে ঢাকা

সংবাদ মাধ্যমকে বিপাশা হায়াত বলেন, বেশ বিরতির পর দেশে আমার একক চিত্র প্রদর্শনী হতে যাচ্ছে গ্যালারি চিত্রকে। আমি আসলে ছবি আঁকি না, ছবি প্রকাশ করি। ছবির মাধ্যমে আমার ভেতরের ভাবনাগুলো দৃশ্যমান হয়। ওই মুহূর্তে আমার ভেতরে যে ভাবনা চলে, সেটিকেই আমি ক্যানভাসে তুলে আনার চেষ্টা করি।

প্রদর্শনীর চিত্রকর্মগুলো নিয়ে তিনি বলেন, গত দু‘বছরে যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন এগুলো তৈরি করেছি। আমেরিকায় থাকলেও দেশে যেভাবে ছিলাম, কাজ করতাম, ওখানে সেভাবেই কাজ করছি।

বলা যায় ব্যস্ততা নিয়েই সময় কাটাই আমেরিকায়। সেখানে কিন্তু দেশের মতো অবসরে থাকার সুযোগ কম। যেখানেই থাকি না কেন চিত্রকর্মের কাজকে আমি সর্বাধিক গুরুত্ব দেই।

আরও পড়ুন : সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছে প্রেস কাউন্সিল

বিপাশা হায়াতের এটি সপ্তম একক প্রদর্শনী হতে যাচ্ছে। এতে ২০০টির বেশি চিত্রকর্ম স্থান পাবে। প্রদর্শনীর জন্য এসব চিত্রকর্ম উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছে গ্যালারি চিত্রক কর্তৃপক্ষ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা