সুবর্ণা মুস্তাফা
বিনোদন

দেশে ধর্মান্ধতার কোনো জায়গা নেই

সান নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি এবং জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেছেন, দেশে যে ধর্মান্ধতার কোনো জায়গা নেই।

আরও পড়ুন: সানি লিওনের বিবাহ বার্ষিকী আজ

তিনি বলেছেন, ‘আমাদের দেশে যে ধর্মান্ধতার কোনো জায়গা নেই, সংবিধানে কোনো জায়গা নেই এটা তো বঙ্গবন্ধুই নিশ্চিত করে গিয়েছেন। তাই এসবকে জায়গা দেয়া যাবে না।’ ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন এই অভিনেত্রী ও সাংসদ।

সুবর্ণা বলেন, প্রয়াত লেখক হুমায়ূন আহমেদ একটা কথা বলেছিলেন- ‘রাজাকারের ঘরে সব সময় রাজাকারই হয়।’ আজকাল এই কথা বলা খুব কঠিন যে, একজন প্রগতিশীলের ঘরে একজন মুক্তমনা প্রগতিশীলই জন্ম নেবে। যেভাবে ‘ব্রেনওয়াশ’ করে বিপথগামী করা হয়, তা খুবই ভয়ঙ্কর ও হতাশাজনক। জঙ্গিবাদসহ নানা দিকে নিয়ে নেয়া হচ্ছে সমাজকে।

সম্প্রতি বাংলাদেশে এক নারী শিক্ষক ‘টিপ’ পরার কারণে এক পুলিশ সদস্যের দ্বারা হেনস্থার শিকার হওয়ার বিষয়ে বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ব্রিটিশ রাজবধূর পরনে বাংলাদেশের পোশাক

এর আগে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে রাখা বক্তব্যে এই ঘটনার তীব্র সমালোচনা করেন এবং বিচার দাবি করেন সুবর্ণা মুস্তাফা।

তিনি আরও বলেন, ‘নারীর ক্ষমতায়নের কথা যদি বলতে চাই, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। আমি তো দেখেছি, জাতীয় দিবসে, সেনাবাহিনীর প্যারেডে সামনের সারিতে থাকছেন নারী, দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিরোধী রাজনৈতিক দলেও নারী। এছাড়া এদেশের অর্থনীতির চালিকাশক্তি পোশাকশিল্প, সেখানেও নারীরাই এগিয়ে। আর শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক- সব ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ রয়েছে।’

আরও পড়ুন: বিয়ে করেই জঙ্গলে যাবেন আলিয়া

প্রসঙ্গত, সুবর্ণা মুস্তাফা (জন্ম ২ ডিসেম্বর ১৯৬০) হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী, প্রযোজক ও বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য। তিনি অভিনেতা গোলাম মুস্তাফার কন্যা এবং ক্যামেলিয়া মোস্তফার বোন। ১৯৮০-এর দশকে তিনি বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা