বিয়ে করেই জঙ্গলে যাবেন আলিয়া-রণবীর
বিনোদন

বিয়ে করেই জঙ্গলে যাবেন আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে রণবীর-আলিয়ার সম্পর্ক বহুদিনের। আগামী ১৭ এপ্রিল সেই সম্পর্ক আনুষ্ঠানিক রুপ পেতে যাচ্ছে। রণবীরের পৈতৃক বাড়িতে অর্থাৎ আর কে হাউসে বসবে তাদের বিয়ের আসর। এ বিয়ে নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই।

আরও পড়ুন : আমদানি করা সরকার নয়

আলিয়ার বিয়েতে অতিথি হিসেবে কারা থাকছেন, বিয়েতে কার ডিজাইন করা পোশাকে সাজবেন মুকেশ কন্যা ও রণবীর, তারা কোথায় হানিমুনে যাচ্ছেন সব কিছু নিয়েই বাড়তি আগ্রহ দর্শক পাড়ায়।

ইন্ডিয়ান সংবাদ মাধ্যমে সংবাদ প্রতিদিনের তথ্য অনুযায়ী, এই জুটি নাকি মধুচন্দ্রিমার জন্য যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা।

রণবীর চলতি বছরের শুরুতেই আলিয়াকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে অন্তরঙ্গ ছবিও পোস্ট করেছিলেন আলিয়া।

আরও পড়ুন : এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

দক্ষিণ আফ্রিকার জঙ্গল সাফারি নাকি এতটাই ভালো লেগেছে আলিয়া ও রণবীরের, যে মধুচন্দ্রিমার ডেস্টিনেশন হিসেবে সেই জঙ্গলকেই বেছে নিলেন এই তারকা জুটি।

তবে বিয়ে বা হানিমুন নিয়ে গুঞ্জনে নানা কথা শোনা গেলেও, এ ব্যাপারে কিন্তু মুখ খোলেননি রণবীর বা আলিয়া কেউই।

আরও পড়ুন : ইরানের কুদস বাহিনী সন্ত্রাসী সংগঠন

গত কয়েক বছর ধরেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে নানা খবর শোনা গেছে। তবে নিজেদের প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খোলেননি বলিউডের জনপ্রিয় দুই তারকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা