বিনোদন

এবার পার্শ্বচরিত্রে অপূর্ব

সান নিউজ ডেস্ক : যে কোনো ক্ষেত্রেই কিছু মানুষ আছেন, যারা সত্যিকারের নায়ক হয়েও পড়ে থাকেন আলোচনার বাইরে বা পার্শ্বচরিত্রে। এবারের পরিস্থিতিটাও অনেকটা তাই অপূর্বের।

আরও পড়ুন: শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার

এবারের ঈদের বিশেষ নাটক প্রিয়জন, সেখানে অভিনয় করেছেন শীর্ষ টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। এতে তার বিপরীতে আছেন সাবিলা নূর।

সম্প্রতি প্রিয়জন নাটকের শুটিং শেষ করেছেন তিনি। খন্দকার মেহেদী হাসানের রচনায় যৌথভাবে এটির চিত্রনাট্য তৈরি করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। আর নাটকটি নির্মাণ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা মহিদুল মহিম।

নির্মাতা বলেন, এবারের নাটকের গল্পটি বেশ আলাদা। যেখানে জিয়াউল ফারুক অপূর্ব এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যা সমাজের প্রতিটি সেক্টরেই বিদ্যমান। অর্থাৎ, প্রিয়জনের জন্য জীবন উৎসর্গ করেও পড়ে থাকেন অবহেলায়। এতে অপূর্বর বিপরীতে আছেন সাবিলা নূর।

তিনি আরও বলেন, এই গল্পে অপূর্বর নাম শুভ। পরিবারে বাবা, বড় ভাই ও ভাবী আছেন। শুভর চাকরি নেই, তাই পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে কটু কথা শুনতে হয় প্রায়শই। গল্পের নায়িকা তমা, মানে সাবিলা নূরের সঙ্গে অপূর্বর পরিচয় হয় ট্রেনে। মেডিকেলে পড়ছে। পরিচয়ের পর দু’জনার প্রেম হতে সময় লাগে না।

আরও পড়ুন: বিএনপি নেতৃত্ব আজ বিভক্ত

যদিও সেই সম্পর্ক টেনে নিতে অসংখ্য বাধার মুখে পড়তে হয় তাদের। প্রিয়জন গল্পের শুরুটা এভাবে হলেও শেষটা অনেক জটিল। কারণ, নায়ক অপূর্ব নানা কারণেই পড়ে থাকেন পার্শ্বচরিত্রে!

প্রযোজক এসকে সাহেদ আলী বলেন, এবারের ঈদের বিশেষ চমক হিসেবে রোজার মধ্যেই প্রিয়জন উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা