রিমি সেন
বিনোদন

জিমে প্রতারণার শিকার রিমি!

সান নিউজ ডেস্ক : বলিউডের বাঙালি অভিনেত্রী রিমি সেন ব্যবসায় বিনিয়োগের নামে প্রতারণার শিকার হয়েছেন। মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। মঙ্গলবার (২৯ মার্চ) রিমি এই প্রতারণার অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: রমজানেও চলবে টিকাদান

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, রিমি সেন ৪ কোটি ১৪ লাখ রুপি এক ব্যবসায়ীকে দিয়েছিলেন। মূলত নতুন একটি ব্যবসায় এ অর্থ বিনিয়োগের জন্য নেন তিনি। তার পরিবর্তে রিমিকে ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা ছিল।

এর আগে, ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বরের মধ্যে এই অর্থ বিনিয়োগ করেন রিমি। কিন্তু এরপর থেকে ওই ব্যবসায়ী রিমির ফোন কল রিসিভ করেন না। অবশেষে খার থানায় এ বিষয়ে মামলা করলেন এই অভিনেত্রী।

২০১৯ সালে পশ্চিম আন্ধেরির ডিএন নগর এলাকার একটি জিমে অভিযুক্ত রওনক ব্যাসের সঙ্গে পরিচয় হয় রিমির। সময়ের সঙ্গে তৈরি হয় বন্ধুত্ব। রওনক এই অভিনেত্রীকে একটি ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনার কথা জানান। রিমিকে প্রতিশ্রুতি দেন। এতে বিনিয়োগ করলে ৩০-৪০ শতাংশ লভাংশ তাকে দেওয়া হবে।

প্রসঙ্গত, রিমি সেন হলেন একজন ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। মূলত তিনি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ২০০২ সালের তেলুগু চলচ্চিত্র নি থডু কাভালীতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও নায়িকা হিসেবে ২০০৩ সালের জনপ্রিয় ব্যবসাসফল চলচ্চিত্র হাঙ্গামাতে অভিনয় করেন। এছাড়াও রিমি বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ধুম সিরিজ এর প্রথম ২টি চলচ্চিত্রে অভিনয় করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা