শবনম বুবলী
বিনোদন

শবনম বুবলীর চমক

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আবারও নতুন ছবিতে দেখা যাবে তাকে ভূমিকাটা নেত্রীর চরিত্রে। ছবির নাম ‘লোকাল’পরিচালনা করছেন সাইফ চন্দন। প্রযোজনায় রয়েছে টাইগার মিডিয়া সম্প্রতি এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা।

আরও পড়ুন: সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিষয়টি নিশ্চিত করে সাইফ চন্দন বলেন, কয়েকদিন আগে ‘লোকাল’র সঙ্গে বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা চেষ্টা করছি তার বিপরীতে নায়ককে চূড়ান্ত করার। আশা করছি, দুয়েকই দেশীয় জনপ্রিয় তারকাকে আমরা চুক্তিবদ্ধ করতে পারবো।

সিনেমাটির নাম ‘লোকাল’ রাখা ও বুবলীর ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, একটি মফস্বল এলাকার গল্প এতে দেখা যাবে। যেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। সে জন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে। আর সেখানেই কিছু বাধা-বিপত্তি আসে। সেটার জন্য একসময় নেতৃত্বের প্রয়োজন হয়। বুবলী তখন এগিয়ে আসবেন।

এদিকে, এর আগে গত বছরের নভেম্বরে সাইফ চন্দনের ‘কয়লা’ নামের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। অ্যাকশন থ্রিলার গল্পের ছবিতেও তাকে দেখা যাবে এক প্রতিবাদী নারীর চরিত্রে।

আরও পড়ুন: ফের কিয়েভসহ ৪ শহরে যুদ্ধবিরতি

অন্যদিকে, বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বুবলীর সিনেমা ‘টান’। এছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘রিভেঞ্জ’, ‘তালাশ’ ও ‘ক্যাসিনো’সহ বেশকিছু সিনেমা।

প্রসঙ্গত, শবনম ইয়াসমিন বুবলী হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা