বিনোদন

বেবি বাম্পের ছবি দিলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক: ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। অন্তঃসত্ত্বা এই নায়িকা তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেল, পেটে হাত রেখে হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে আছেন পরী। পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

ছবিটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, শব্দেরা মিলায়ে যায়। বোঝাই যাচ্ছে, মাতৃত্বের আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন নায়িকা। মুখের স্নিগ্ধ হাসিটাই যেন সব বলে দিচ্ছে।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমনি। একইসঙ্গে জানান, তরুণ অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন তিনি। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়েটা সেরে ফেলেন। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

এরপর গেল ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে সেজেগুজে বিয়ে করেন রাজপরী। সেখানে তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শোবিজের ঘনিষ্ঠজনেরা।

আরও পড়ুন: লকডাউনের আর প্রয়োজন নেই

এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কাজ থেকে বিরতি নিয়েছেন পরীমনি। রাজও সেভাবে কাজ করছেন না এখন। প্রিয়তমা স্ত্রীকে সার্বক্ষণিক সময় দিচ্ছেন, খেয়াল রাখছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা