বিনোদন

ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে ছিলেন অভিনেত্রী আনুশকা। দর্শকরা অপেক্ষায় ছিলেন কবে ফিরবেন তাদের পছন্দের এই তারকা। সেই অপেক্ষার পালা শেষ করে রীতিমতো চমক দিয়ে ফিরছেন তিনি। তাও আবার ২২ গজে বল হাতে ছুটতে দেখা যাবে তাকে। আনুশকার নতুন সিনেমার নাম চাকদা এক্সপ্রেস। সিনেমাটি ভারতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রস্তুতি নিয়ে ছবি শেয়ার করেছেন আনুশকা। ছবিতে দেখা যায়, বোলিং করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, গ্রিপ বাই গ্রিপ। মা হওয়ার পর আনুশকা শর্মা এই সিনেমা দিয়েই ফিরেছেন পর্দায়।

আনুশকা বলেন, এই ছবি খুব স্পেশাল, কারণ এটি বলবে আত্মত্যাগের গল্প। নারী ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি। যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তখন মেয়েদের জন্য ক্রীড়া অঙ্গনে পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে, যা ঝুলনের জীবনকে, নারী ক্রিকেটকে একটা দিশা দেখিয়েছে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সিনেমাটির জন্য ৩০ দিনের শুটিং চলবে যুক্তরাজ্যে। সিনেমাটি পরিচালনা করছেন প্রসিত রায়। এটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে। তবে কবে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: প্রেম কখনও লুকিয়ে রাখা যায় না

সিনেমাটির জন্য অনেকদিন থেকেই মাঠে অনুশীলন করছেন আনুশকা শর্মা। তার স্বামী বিরাট কোহলির কাছ থেকেও পরামর্শ নিয়েছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা