বিনোদন

কামাখ্যা মন্দিরে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের ওই মন্দিরে গিয়েছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস জানান, ‘ছোটবেলা থেকে এই মন্দিরের নাম শুনে আসছি। আমার বাবা-মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার। কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি আমার বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি।’

জানা গেছে, ভারতের আগরতলায় ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এ উৎসবে পারফর্ম করতে বর্তমানে সেখানেই রয়েছেন অপু বিশ্বাস গত মঙ্গলবার সকালে আগরতলার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সেখানে গিয়ে সময়টা ভালোই কাটছে এই নায়িকার। তবে অপু এখন কলকাতায় আছেন। সব ঠিক থাকলে শুক্রবার সকালে দেশে ফিরবেন। বিকেলে যাবেন রংপুর। নগরীর শাপলা টকিজে বসে দেখবেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ ২’ ছবিটি।

এ ব্যাপারে অপু বলেন, ‌’এই দুঃসময়ে ছবিটি ভালো ব্যবসা করল। তৃতীয় সপ্তাহে এসে অনেক হলে চলছে ছবিটি। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। তারা এখনো আমাকে আগের মতো ভালোবাসেন।’

প্রসঙ্গত, অবন্তি বিশ্বাস (মঞ্চ নাম অপু বিশ্বাস হিসাবেই অধিক পরিচিত) জন্ম: ১১ অক্টোবর ১৯৮৯, বগুড়ায়। তিনি ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।

আরও পড়ুন: তৃণমূলে শ্রাবন্তী

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। অপু ধর্মান্তরিত হয়ে মুসলমান হন এবং নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান। বিয়ের পর ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করে। ২২ নভেম্বর ২০১৭ তারিখে শাকিব খান তালাকের জন্য আবেদন করেন। ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে এই দম্পতির তালাক হয়ে যায়।

kamakhya Dham

Posted by Apu Biswas on Wednesday, February 23, 2022

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা