ছবি- আফজাল হোসেন
বিনোদন

আরও কাজ করে যেতে চাই

বিনোদন ডেস্ক: অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার ২০২২ সালের একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে আফজাল হোসেন বলেন, আনন্দ হচ্ছে। সবাই অভিনন্দন জানাচ্ছে এটাও ভালো লাগছে। আমি দীর্ঘদিন কাজ করছি কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। তবে অতিশয় কোনো বিষয় নয়। আলাদা বলার মতো কিছুই নয়। আমি কাজ করছি। আরও কাজ করে যেতে চাই।

শিল্পকলায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদক ২০২২ পাচ্ছেন মোট সাতজন। এর মধ্যে রয়েছেন কিংবদন্তি অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন, কিংবদন্তি অভিনেতা মাসুম আজীজ, জিনাত বরকতউল্লাহ (নৃত্য), মাহমুদুর রহমান বেণু (সংগীত), ইকবাল হোসেন (সংগীত), নজরুল ইসলাম বাবু (মরণোত্তর, সংগীত), খালেদ মাহমুদ খান (মরণোত্তর, অভিনয়)।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা