বিনোদন

সবাইকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা পরীমনি পেজটির ফলোয়ারও বাড়তে থাকে দ্রুত গতিতে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পরীমনির ফলোয়ার বেড়েছে ব্যাপক হারে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ৯ টায় পরীমণির পেজে গিয়ে দেখা যায় তার ফলোয়ার সংখ্যা এক কোটি ৫২ লাখ ৫ হাজার ১৪ জন। যা বাংলাদেশের অন্য যে কোনো শোবিজ তারকার চেয়ে বেশি।

জানা গেছে, পরীমনির পরে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। আর অপু বিশ্বাসের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্য ৮৭ লাখ, জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ, সিয়াম আহমেদের ৩৩ লাখ, শবনম বুবলীর ৩৯ লাখ। তবে শোবিজ তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় কোটির ঘর পেরিয়ে পরীমনির পরে আছেন টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। তার ফলোয়ার ১ কোটি ৩ লাখের বেশি।

প্রসঙ্গত, মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত।

কিন্তু গত বছর ফেইসবুক পেইজে ওই পোস্টে পরীমনি লেখেন- “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

পরে ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন নামে ব্যবসায়ীসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

তবে গত বছরের ৪ঠা আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়।

আরও পড়ুন: যে কারণে নারীরা কমবয়সী পুরুষে আকৃষ্ট

এর মধ্যে গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ ও পরীমনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা