নুসরাত জাহান
বিনোদন

আমাদের সন্তান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক

বিনোদন ডেস্ক: টলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী নুসরাত জাহান। ব্যক্তিগত জীবনে তিনি সব সময় আলোচনায় থাকেন। নুসরাত মুসলিম আর তার স্বামী যশ দাশগুপ্ত একজন হিন্দু। এ নিয়ে কম কথা শুনতে হয়নি নায়িকাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে শিকার হতে হয়েছে কড়া সমালোচনার। সবশেষ ছেলেকে নিয়েও শুনতে হয়েছে নানা কথা। ঈশান কোন ধর্মের হবে? তাকে কোন ধর্ম মেনে লালন-পালন করতেন চান-এসব।

এবার এসব প্রশ্নের উত্তর দিয়েছেন নুসরাত নিজেই। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার আর যশের ফের বিয়ে করার প্রয়োজন নেই। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, যশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজ আগেই সেরেছেন।

আরও পড়ুন: চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা, ভিডিও সরানোর নির্দেশ

ছেলের ধর্ম কি হবে এ বিষয়ে জানতে চাইলে নুসরাতের পরিষ্কার উত্তর, একজন ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক।

তৃণমূল কংগ্রেসর এই সংসদ সদস্য জানান, দুই ধর্মকেই চিনবে তার ছেলে। তার সংসারে যেভাবে দুর্গাপূজা হয়, তেমনি উদযাপিত হবে ঈদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা