বিনোদন

হিরো আলমকে উদ্ধারে পুলিশের লাঠিচার্জ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের বহুল আলোচিত নির্বাচনে দেখতে এসে ভিড়ে হিরো আলমের চিড়েচ্যাপটা হওয়ার আশঙ্কা তৈরি হয়। এসময় পুলিশ এসে ভক্তদের লাঠিচার্জ করে তাকে উদ্ধার করেছে।

জানা গেছে, হিরো আলম শিল্পী সমিতির সদস্য না হলেও নানা কারণে ভক্তদের কাছে ভীষণ জনপ্রিয়। তার সঙ্গে সেলফি তোলার জন্য শত শত ভক্ত পাগলের মতো ধাক্কাধাক্কি করে ছুটে এসে মোবাইল ফোনে ছবি তোলেন।

আরও পড়ুন: মিশা–জায়েদ প্যানেলে সমর্থন দেননি শাবনূর

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যার একটির নেতৃত্ব আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ। অন্য প্যানেলের নেতৃত্বে মিশা সওদাগর-জায়েদ খান। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

প্রসঙ্গত, শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেলে লড়ছেন ৪২ জন চলচ্চিত্র অভিনয়শিল্পী। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে আছেন অমিত হাসান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, ডি এ তায়েব, সাইমন, শাহনূর, নিরব, ইমন, আজাদ খান, পরীমনি, আরমান, আফজাল শরীফ, কেয়া, নানা শাহ, জেসমিন, সাঙ্কোপাঞ্জা, গাঙ্গুয়া ও সীমান্ত।

আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

অন্যদিকে, মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলে আছেন ডিপজল, রুবেল, সুব্রত, মৌসুমী, অরুণা বিশ্বাস, রোজিনা, আলীরাজ, সুচরিতা, নাদির খান, অঞ্জনা, বাপ্পারাজ, আসিফ ইকবাল, চুন্নু, আলেকজান্ডার বো, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, জাকির হোসেন, ফরহাদ হোসেন ও হাসান জাহাঙ্গীর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা