বিনোদন

শুটিংয়ে গিয়ে কাদা মাখামাখি, অসুস্থ নায়ক-নায়িকা

নিজস্ব প্রতিবেদক: শীতকাল সবার পছন্দের ঋতু হলেও দুটি ক্ষেত্রে সমস্যা হয়। প্রথমত সকাল বেলা আরামের ঘুম ছেড়ে বিছানা থেকে ওঠা এবং দ্বিতীয়ত গোসল করা। যাদের ঠাণ্ডা রয়েছে তারা ভেবে থাকেন গোসল করলেই শীত আরও জেঁকে বসবে। পৌষের এই তীব্র শীতে অনেকে ঠান্ডা পানি দিয়ে গোসল করতেই ভয় পায় সেখানে ভোরে উঠে কাদাপানিতে লাফালাফি করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী।

এটা করতে গিয়ে একেবারে শয্যাশায়ী তারা। নায়ক জয়কে রীতিমতো অ্যান্টিবায়োটিকসহ অন্য ওষুধ গলাধঃকরণ করতে হচ্ছে আর নায়িকার লেগে গেছে ঠান্ডা। তাই শুটিংও আপাতত প্যাকআপ।

‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে এই শীতের মধ্যে কাদাপানিতে নামতে হলো তাদের। সিনেমার একটি গানের দৃশ্যে গতকাল (২১ ডিসেম্বর) এভাবেই রাজধানীর ৩০০ ফিটের পাশে শুটিং করেন দুজন। গানের কথাগুলো এমন- ‘সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে।’

জয় বলেন, ‘যারা সেই কাদাপানিতে নেমেছিলেন, অপু বিশ্বাসসহ সবারই ভীষণ ঠান্ডা লেগেছে। আর আমাকে তো একেবারের চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হচ্ছে।’

তিনি জানান, গতকাল সকাল থেকে সারা দিন এর শুটিং হয়েছে। আজ কিছুটা কাজ করার পর প্যাকআপ করতে বাধ্য হন পরিচালক। আগামীকালও এর দৃশ্যধারণের শিডিউল রাখা হয়েছিল। তবে আপাতত শুটিং বন্ধ।

এর আগে ঢাকার বাইরের ছবিটির কাজ হয়েছিল। অপু-জয় ছাড়া ‘প্রেম-প্রীতির বন্ধন’-এ অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা