ঐশ্বরিয়া রাই বচ্চন
বিনোদন

ঐশ্বরিয়াকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার পানামা পেপারস মামলায় সোমবার এই সুন্দরীকে তলব করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সোমবার (২০ ডিসেম্বর) দিল্লির লোকনায়ক ভবনে ইডির অফিসে হাজির হন নায়িকা। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বচ্চন বধূকে।

সূত্রের খবর, সোমবার ইডির বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ঐশ্বরিয়াকে। প্রথমত তাকে জিজ্ঞেস করা হয়, কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ হলো নায়িকার? নায়িকার পাশাপাশি তার বাবা-মাও এ কোম্পানির সঙ্গে যুক্ত। তাই ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করা হয়, আপনার পরিবার কীভাবে যুক্ত হলো এ জালিয়াতির সঙ্গে? ২০০৫ সালের জুন মাসে কেন শেয়ারহোল্ডার হয়েছিলেন ঐশ্বরিয়া? গত ১৫ বছরের বিদেশি পেমেন্টের সব রেকর্ড এদিন ইডির হাতে তুলে দেন ‘বচ্চন বহু’। আগামী দিনে আবার তাকে তলব করা হবে কি না সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ইডি।

পানামা পেপারস মামলায় ভারতের প্রায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়েছে। তাদের মধ্যে অভিনেতা, ক্রীড়াবিদ, ব্যবসায়ীসহ সব বিশিষ্টজনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যেই শুল্ক দফতরের কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। পানামা পেপারস ফাঁস মামলায় বচ্চন পরিবারের নামও উঠে এসেছে। ইডি এ মামলায় অর্থপাচারের মামলাও নথিভুক্ত করেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এইচআইইউ বিষয়টি তদন্ত করছে।

অভিষেক বচ্চনও এ মামলায় জড়িয়েছেন। এক মাস আগে তাকেও ইডি অফিসে আসতে হয়েছিল। ইডি কর্মকর্তাদের কাছে কিছু নথিও হস্তান্তর করেছেন তিনি। ইডি সূত্রের খবর, খুব শিগগিরই অমিতাভ বচ্চনকেও এ মামলায় নোটিশ দেওয়া হবে।

২০১৬ সালে ব্রিটেনের পানামার একটি আইন সংস্থার সাড়ে ১১ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার নথি ফাঁস হয়েছিল। এতে সারা বিশ্বের বড় বড় নেতা, ব্যবসায়ী ও ব্যক্তিত্বদের নাম প্রকাশ করা হয়। ভারতের পাঁচশর বেশি মানুষের নাম গেছে। এতে বচ্চন পরিবারের নামও রয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ বচ্চনকে চারটি কোম্পানির পরিচালক করা হয়েছিল। এর মধ্যে তিনটি ছিল বাহামাসে, একটি ছিল ভার্জিন দ্বীপপুঞ্জে। ১৯৯৩-এ এগুলো গঠন করা হয়। এসব কোম্পানির মূলধন ছিল ৫ হাজার থেকে ৫০ হাজার ডলার। কিন্তু এসব কোম্পানি ওই জাহাজগুলোর ব্যবসা করে আসছে, যার মূল্য ছিল কোটি টাকা। ঐশ্বরিয়া রাইকে প্রথমে একটি কোম্পানির ডিরেক্টর করা হয়। পরে তাকে কোম্পানির শেয়ারহোল্ডার ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন ভঙ্গের অভিযোগে ঐশ্বরিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি।

২০১৬ সালে পানামা পেপারস প্রকাশের মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের বিদেশে গচ্ছিত সম্পদের পরিমাণ প্রকাশ্যে আসে। সেই তালিকায় তিনশর বেশি ভারতীয়ের নাম আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা