বজরঙ্গি ভাইজান
বিনোদন

আসছে বজরঙ্গি ভাইজান ২

বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান দিলেন ভক্তদের সুখবর। সুপারহিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন তিনি। নিজেই দিয়েছেন ঘোষণা।

রাজামৌলির ‘RRR’ টিমের প্রতি শুভেচ্ছা জানাতে সালমান খান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি অনুষ্ঠানে পৌঁছান। এই অনুষ্ঠানেই ভক্তদের জানান, ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়াল নিয়ে ভাবছেন তিনি। শিগগিরই এর কাজ শুরু করতে চান।

সিক্যুয়েলটি লিখবেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।

‘RRR’ ইভেন্টে আরও উপস্থিত ছিলেন করণ জোহর, এসএস রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণ এবং আলিয়া ভাট। এছাড়াও, অজয় দেবগনের উপস্থিত থাকার কথা ছিল। তবে তিনি অসুস্থ থাকায় সেখানে হাজির হতে পারেননি।

অনুষ্ঠান চলাকালীন, সালমান খান কথা বলেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ ও আলিয়ার সম্পর্কে। তাদের অভিনয় নিয়ে প্রকাশ করেছেন মুগ্ধতার কথা।

রাজামৌলির বাবা কীভাবে তাকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্র উপহার দিয়েছিলেন সে সম্পর্কেও তিনি কথা বলেছেন।

প্রসঙ্গত, ‘বজরঙ্গি ভাইজান’ ২০১৫ সালের ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর গল্প লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবিটি পরিচালনা করেছিলেন কবির খান। সেখানে সালমানের নায়িকা ছিলেন কারিনা কাপুর। আরও দেখা গিয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। সিনেমাতে ছোট্ট মুন্নির চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন হর্ষালি মালহোত্রা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা