ঐশ্বরিয়া রাই বচ্চন
বিনোদন

ঐশ্বরিয়াকে তলব করেছে ইডি

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার পানামা পেপারস মামলায় এই সুন্দরীকে তলব করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিদেশে সম্পদ রাখার জন্যই ঐশ্বরিয়াকে তলব করা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

সূত্রের খবর, সোমবারই তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে তাকে তলব করা হয়েছে। এর আগেও তাকে দু’বার তলব করা হয়েছিল। তবে, তখনও তিনি হাজিরার জন্য সময় চেয়েছিলেন। এবারও নাকি তিনি সময় চেয়েছেন।

অমিতাভ বচ্চনসহ বেশ কিছু ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।

পানামা পেপারের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই বিষয়টির ওপর নজর রাখছিল ভারত সরকার। দেশটির সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফলে সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে। এরপর এই মামলা সম্পর্কে খবর তেমনভাবে প্রকাশ্যে আসেনি।

প্রসঙ্গত, ২০১৭ সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন ভঙ্গের অভিযোগে ঐশ্বরিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি।

২০১৬ সালে পানামা পেপারস প্রকাশের মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের বিদেশে গচ্ছিত সম্পদের পরিমাণ প্রকাশ্যে আসে। সেই তালিকায় তিনশর বেশি ভারতীয়ের নাম আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা