বিনোদন

শ্বশুরের সঙ্গে নাচলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং তরুণ হার্টথ্রব ভিকি কৌশল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লা সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাধাঁ পড়েন তারা।

বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনো দিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনো দিনও কিছু বলেননি তারা। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধান ছিলেন ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।

এদিকে বিয়ের ছবি দিয়ে ভি-ক্যাট টুইটারে লিখেছেন, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের পাশে থাকায় সবাইকে অন্তর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমাদের নতুন অভিযাত্রায় ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।

বিয়ের পর তিন দিন কাটিয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করছেন তারা। কখনও মেহেদীর আবার কখনও বা তাদের বিয়ের ছবি দেখে তাক লাগছে নেটিজেনদের। তবে এত সব ছবির মধ্যে নজর কেড়েছে ক্যাটরিনার রোববারের পোস্ট করা এক ছবি। শুধু ভিকির সঙ্গেই নয়, পুরো কৌশল পরিবারের সঙ্গেই যে ক্যাটরিনার সম্পর্ক বেশ মধুর তা যেন বুঝিয়ে দিচ্ছে এ ছবি।

ভিকির বাবা শ্যাম কৌশল, সাবেক স্টান্টম্যান তার সঙ্গে এক ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। ছবিতে দেখা যাচ্ছে, এক গাল হাসি নিয়ে শ্বশুর মশাইয়ের সঙ্গে জমিয়ে নাচছেন ক্যাট। পাঞ্জাবি বৌমা, শ্যাম কৌশলও উপভোগ করছেন এ স্পেশাল মুহূর্ত। যা দেখে মুগ্ধ নেটিজেন। কমেন্ট এসেছে একের পর এক। তাতেই লেখা, ‘বিয়ে তো এমনই হওয়া উচিত। সম্পর্কগুলোও হওয়া উচিত এমনই সুমধুর।’

বরাবরই লো প্রোফাইল মেনে এসেছেন ভিকির পরিবার। সাজপোশাক থেকে শুরু করে আদবকায়দা– ছেলে সুপারস্টার হওয়ার পরও পরিবর্তন হয়নি তাদের, বলছে সাম্প্রতিক এক ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জয়পুর থেকে মুম্বাই ফেরার সময় ভিকির বাবা-মা যে পোশাক পরেছিলেন তা একেবারেই সাধারণ। এখানেই শেষ নয়, বিয়ের ঠিক আগে হেঁটে এটিএম বুথেও যেতে দেখা গিয়েছিল ভিকির বাবাকে। নেটিজেনরা মজার ছলে লিখেছিলেন, ‘ছেলের বিয়ের জন্য টাকা তুলতে যাচ্ছেন বুঝি’? ক্যাটরিনার সঙ্গে শ্যাম কৌশলের ওই ছবি প্রমাণ করে দিল মাটিতে পা দিয়ে চললেও কৌশল পরিবার বেশ আমুদে।

তাদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাদের বয়সের ফারাক, কেরিয়ারে প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাদের ভাই বিয়ে করছেন না।

অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এ লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এ হাই প্রোফাইল বিয়ের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা