বিনোদন

সমুদ্রে নাচলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : দুবাইয়ের মাঝ সমুদ্রে বোটের মধ্যে বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এ সময় বোটের মধ্যে করা তার নাচের ভিডিও সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প ২৪ ঘণ্টায় ৪৩৬৫ মরদেহ উদ্ধার

ভিডিওটিতে দেখা গেছে, সমুদ্রের মাঝে বোটের মধ্যে বন্ধুদের নিয়ে নাচছেন নোরা। পেছনে দেখা যাচ্ছে দুবাইয়ের বুর্জ আল আরব।

সোমবার (৬ ফেব্রুযারি) এই তারকার ৩১ তম জন্মদিন ছিল। সমুদ্রে বন্ধুদের নিয়ে নেচে-গেয়ে নিজের বিশেষ দিনটি রাঙালেন নোরা ফাতেহি। সামনে রাখা ছিল কেক ও ফুলের তোড়া। এই দিনে রঙ-বেরঙের ফুল আঁকা পোশাক পরেন তিনি।

অভিনেত্রী তার ইন্সাটাগ্রামে ছবিটি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্য বয়ে যায়। তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন বহু নেটিজেন।

বলিউডের 'আইটেম গার্ল' হিসেবে পরিচিত এই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বেশ কিছু তথ্য জানায়।

আরও পড়ুন: বুধবার এইচএসসির ফল প্রকাশ

কানাডায় বেড়ে উঠা নোরা নিজেকে এখন মনেপ্রাণে একজন ভারতীয় ভাবেন। তবে তার জন্ম মরক্কোর এক পরিবারে।

গত কয়েক বছরে বলিপাড়ায় নিজের আলাদা পরিচতি তৈরি করেছেন নোরা ফাতেহি। ২০১৪ সালে 'রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার।

এছাড়া ভারতীয় চলচ্চিত্রের অন্য ভাষার ছবিতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। তেলেগু ছবি 'টেম্পার'-এ একটি নাচের দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন: ভূমিকম্পে নিখোঁজ এক বাংলাদে‌শি উদ্ধার

রিয়েলিটি শো 'বিগ বস'-এর নবম সিজনে একজন প্রতিযোগী ছিলেন নোরা। 'দিলবার দিলবার', 'কামারিয়া', 'গারমি'-এর মতো হিট গানগুলোর নাচ নোরা ফাতেহিকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা