ছবি-সংগৃহীত
বিনোদন

আমি মনা রোগে আক্রান্ত হয়েছিলাম

সান নিউজ ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। দীর্ঘদিন তাকে অভিনয় করতে দেখা যায়নি। প্রায় ৮ বছর পর চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় ফিরছেন নন্দিত এই অভিনেতা। এতে তার বিপরীতে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

আরও পড়ুন: পূজা হেগড়ের ভাইয়ের বিয়েতে সালমান

এরই মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এক ক্লাবে এর সংবাদ সম্মেলন করা হয়। এসময় সিনেমার শুটিংয়ের বিভিন্ন বিষয় কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

মাহফুজ আহমেদ বলেন, ‘ছোটবেলায় বার্ষিক পরীক্ষার সময় যে অবস্থা হতো এখনো সেই অবস্থা। বুবলী প্রতিষ্ঠিত নায়িকা। আমার সঙ্গে আরো ছিলেন সেতু আজাদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খানের মতো অভিনেতারা। যারা এখন ওটিটি মাত করছেন। আমার ভয়ের কারণ ছিল, ওদের সঙ্গে পাল্লা দিতে পারব কি না। কারণ, এটা তো সত্যি লম্বা সময় আমি ক্যামেরার বাইরে।’

আরও পড়ুন: দুর্ঘটনা থেকে বাঁচলেন সানি লিওন

শুটিং শেষ হলেও মনা চরিত্রের মধ্যেই অনেক দিন ছিলেন মাহফুজ আহমেদ। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি শুটিং শেষ করার পরদিন দেশের বাইরে চলে যাই। কারণ, আমি মনা রোগে আক্রান্ত হয়েছিলাম। এটি থেকে বের হওয়ার জন্যই দেশ ছাড়ি। আশা করছি, সিনেমাটি মুক্তির পর সেটা আপনারাও অনুভব করবেন।’

এদিকে, অনুষ্ঠানে প্রকাশিত হয় ‘প্রহেলিকা’ সিনেমার গান ‘মেঘের নৌকা’। আসিফ ইকবালের কথায় এটি গেয়েছেন ইমরান ও কোনাল। আর পর্দায় সেই গানে ঠোঁট মিলিয়েছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।

আরও পড়ুন: নির্বাচন কমিশনারকে হিরো আলমের চ্যালেঞ্জ

সর্বশেষ মাহফুজ অভিনীত সিনেমা ‘জিরো ডিগ্রি’ ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেছেন। এর মধ্যে ‘লাল সবুজ’ ও ‘জিরো ডিগ্রি’সিনেমা দিয়ে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন দর্শকপ্রিয় অভিনেতা মাহফুজ। অন্যদিকে শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের নানান গুঞ্জনে ভাসছেন বুবলী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা