বিনোদন

বুবলীকে চয়নিকার খোলা চিঠি

বিনোদন ডেস্ক : এবার মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত, অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা।

আরও পড়ুন : একদিনে আরও ১৪ প্রাণহানি

ঈদে আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ ও শাকিব খানের ‘প্রিয়তমা’ র সাথে পাল্লা দিয়ে প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে সিনেমাটি।

‘প্রহেলিকা’য় মাহফুজ ও বুবলীর রসায়ন দারুণ উপভোগ করেছে দর্শকরা। বুবলীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের।

আরও পড়ুন : ইকুয়েডরে কারাগারে সহিংসতা, নিহত ৩১

ব্যক্তিজীবনের সকল আলোচনা-সমালোচনাকে পিছনে ফেলে অভিনয়ে ব্যস্ত হচ্ছেন এই অভিনেত্রী। তার উদ্দেশে ১ টি খোলা চিঠি লিখেছেন ‘প্রহেলিকা’র নির্মাতা।

চিঠিতে লেখা হয়েছে, প্রিয় অর্পা, (বুবলীর সিনেমায় চরিত্রের নাম) প্রহেলিকা তোমাকে দিয়েছে নতুন জীবন। সিনেমায় তোমার যোগ্যতা,অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছো।

যেদিন তোমাকে প্রথম কাষ্ট করেছিলাম, রিহার্সালের সময় স্ক্রিপ্ট পড়তে গিয়ে তোমার চোখ ভিজেছিল, চোখের জল পড়েছিলো, সেদিনই আমি বুঝেছিলাম অর্পাকে পেয়েছি।

আরও পড়ুন : পরিবেশ নষ্ট হলে দায় বিএনপির

বিভিন্ন ইন্টারভিউতে বার বার বলেছিলাম,‘দর্শক এক নতুন বুবলীকে দেখবে!’ অনেকেই হেসেছিল। কিন্ত আজ তা সূর্যের মতো সত্যি। তোমার নাম সবার মুখে মুখে জ্বলজ্বল করছে। কেউ বিশ্বাস না করলেও বিশ্বাস ছিল আমার মনে।

বুবলী! আমি,আমরা সবাই অনেক গর্ববোধ করছি। আমি থাকি বা না থাকি, প্রহেলিকা সবার থেকে তোমাকে আলাদা করে অনেক বড় জায়গাতে নিয়ে গেছে ভেবে, প্রতি মুহুর্তে আমার আনন্দ হবে ।

এই অর্পা থেকে যাবে সবার মনে, ভেবেই আমার চোখ ঝাপসা হয়ে গেলো। তোমার মতো দারুণ মনের একজন শিল্পী,মানুষকে আমি ভালোবাসি সম্মান করি।

আমার কাছে তুমি একজন দারুন মেধাবী তুখোড় অভিনয়শিল্পী। এটা ধরে রেখো। কাজটাই সত্য যা থেকে যায় সবার মনের। কাজটাই প্রেম, শুধু আমাকে মনে রেখো,এমন করেই ভালোবেসো। কখনো বদলে যেয়ো না,আর কিছু চাই না।

আরও পড়ুন : শস্যচুক্তি থেকে সরে গেছে রাশিয়া

চয়নিকার খোলা চিঠির জবাবে বুবলী লিখেছেন, আপুনি অসাধারণ সুন্দর করে আপনি বলেন ও লিখেন। শুধু এটাই বলবো আমাকে যে ভালোবাসা, সম্মান ও স্নেহ দিয়েছেন এভাবেই, আপনার দোয়া আর ভালোবাসায় থাকতে চাই সবসময়।

অভিনেত্রী আরও লেখেন, অনেক অনেক কৃতজ্ঞতা আপুনি। ছোট বোন হিসেবে এতো স্নেহ আমাকে দেবার জন্য, অর্পা হয়ে উঠতে সব সাপোর্ট দেওয়ার জন্য অনেক সম্মান ও ভালবাসা আপনাকে আপু।

সান নিউজ/এএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা