ছবি: সংগৃহীত
বিনোদন

‘বার্বি’ একাধিক দেশে নিষিদ্ধ!

বিনোদন ডেস্ক: সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বার্বি’ সিনেমাটি যেন পিতৃতন্ত্রের বিরুদ্ধে নারীবাদের পাঠ। গ্রেটা গারউইগ পরিচালিত সিনেমাটিতে গুরুগম্ভীর জ্ঞান বিতরণের বদলে সহজ-সরল ভাষায় গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

এ সিনেমায় নারীবাদের পাশাপাশি এলজিবিটিকিউ গোষ্ঠীর সমঅধিকারের প্রসঙ্গটিও জায়গা পেয়েছে। ছবির ‘মুডবোর্ড’-এও তার ছাপ দেখা যায়। এ বিষয়টি ঘিরেই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া, ইরান ও পাকিস্তানসহ একাধিক দেশ।

চলতি বছরের ২১ জুলাই ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর সাথে সাথে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গ্রেটার ‘বার্বি’ ছবিটি। ভারতে ‘ওপেনহাইমার’ নিয়ে বেশ হইচই হলেও গোটা বিশ্বে নোলানের ছবিটিকে টেক্কা দিয়ে ব্যবসা করছে ‘বার্বি’।

আরও পড়ুন: এবার উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’

পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে গ্রেটার সহজভাবে গল্প বলার দক্ষতা, ছবির হালকা মেজাজ ও অভিনেতাদের দুরন্ত পারফরম্যান্সের কারণে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি।

নারীবাদের প্রকাশ এবং এলজিবিটিকিউ গোষ্ঠীর সমঅধিকারের বার্তাতেই ইসলাম ধর্মপ্রধান দেশগুলোর আপত্তি।

আরও পড়ুন: বাংলা ধারাবাহিক দেখেন শাহরুখ!

পাকিস্তান ও ইরানে ‘বার্বি’ প্রদর্শনের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সাথে রাশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনেও সিনেমাটির প্রদর্শন বন্ধ করা হয়েছে। ইরানে ছবি প্রদর্শনের ওপরে পাকাপাকি নিষেধাজ্ঞা জারি করা হলেও পাকিস্তানে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এই ছবিটি।

পাকিস্তানের পাঞ্জাব সেন্সর বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ছবি থেকে ‘আপত্তিকর’ বিষয় বাদ দিয়ে দিলেই ফের প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘বার্বি’। আপাতত ছবিটি খতিয়ে দেখতে ব্যস্ত পাঞ্জাব সেন্সর বোর্ড কর্তৃপক্ষ।

আরও পড়ুন: অভিনেতাদের ধর্মঘটে হলিউড অচল!

কর্তৃপক্ষের বিবেচনার পরে মুক্তি পাবে ‘বার্বি’ ছবির একটি সংস্করণ। এর পরই দেশটির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গ্রেটা পরিচালিত এ ছবি।

প্রসঙ্গত, ‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’-এর পর এই পরিচালকের তৃতীয় ছবি ‘বার্বি’। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন- হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মার্গো রবি ও অভিনেতা রায়ান গজালিং।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা