ছবি: সংগৃহীত
বিনোদন

মুচলেকায় মুক্ত চিকন আলী

নিজস্ব প্রতিবেদক: কুরুচিপূর্ণ ও অশ্লীল কনটেন্ট তৈরি ও অভিনয়ের অভিযোগে শামিনুর রহমান ওরফে চিকন আলীসহ তিনজনকে আটক করেছিল ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ভবিষ্যতে আর কখনো এমন কনটেন্ট তৈরি না করা মর্মে প্রতিশ্রুতি দিয়ে মুচলেকায় ছেড়ে দেওয়া হয় চিকন আলীকে। ছাড়া পাওয়া অন্য দুজন হলেন- প্রযোজক মো. শাসসুল হক (৫৫) ও পরিচালক উত্তম কুমার ধর (৩৮)।

ডিবি সূত্র জানায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে দেখতে পায়, কয়েকটি চক্র অশ্লীল ও কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করছে। পরে অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্টের অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী (৩৭), পরিচালক উত্তম কুমার ধর (৩৮) ও প্রযোজক মো. শাসসুল হককে (৫৫) ডেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাদের কৃতকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ইতিপূর্বে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করার বিষয়টি স্বীকার করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা