প্রীতি জিনতা
বিনোদন

সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হলেন প্রীতি

বিনোদন ডেস্ক: সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। তার কোলে এসেছে এক কন্যা ও এক পুত্রসন্তান। কন্যার নাম রেখেছেন জিয়া আর পুত্রের নাম জয়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে এসব তথ্য জানান প্রীতি।

প্রীতি জিনতা সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে লেখেন, ‘সবাইকে চমকপ্রদ একটি খবর জানাতে চাই। আজ আমি এবং গুডএনাফ ভীষণ আনন্দিত। আমরা আজ পরিপূর্ণ। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে। কারণ আমাদের যমজ সন্তান জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ পরিবারে এসেছে।

জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। অবিশ্বাস্য এই যাত্রার সঙ্গে যেসব ডাক্তার, নার্স যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় এ অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা