সংগৃহীত ছবি
খেলা

রোহিতকে নিয়ে ভুয়া নিউজ হচ্ছে

স্পোর্টস ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। রোহিত নেতৃত্ব হারানোর পর থেকেই ভারতীয় গণমাধ্যমে নানা মুখরোচক খবর আসতে থাকে। গুঞ্জন রটে মুম্বাই ছেড়ে পরবর্তী মৌসুমে পাঞ্জাব কিংসে যাবেন রোহিত। যা নিয়ে এবার মুখ খুললেন পাঞ্জাবের কর্ণধার ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

পাঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজি মালিক প্রীতি জিনতা লেখেন, এসব আর্টিকেল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। রোহিত শর্মার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং আমি ওর খুব বড় সমর্থক। কিন্তু আমি কখনোই তার সঙ্গে আলোচনা করিনি কিংবা কোনো সাক্ষাৎকার এমনকি মন্তব্য পর্যন্ত করিনি।

প্রীতি আরও জানান, এসব আর্টিকেল মিথ্যা তথ্যের উৎকৃষ্ট উদাহরণ, যা নিয়ে আমার মাধ্যমে কোনো যাছাই করা ছাড়াই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গণমাধ্যমের প্রতি আমার অনুরোধ এ ধরনের সংবাদ করা থেকে বিরত থাকুন এবং আমাদেরও কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। বর্তমানে দারুণ একটি দল রয়েছে আমাদের এবং ২০২৪ আইপিএলের পরবর্তী ম্যাচগুলো জয়ের দিকেই আমাদের পূর্ণ মনোযোগ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা