বিনোদন

অল্পের জন্য রক্ষা পেলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: ‘কুসু কুসু’ গানের দৃশ্যে খোলামেলা সাজে নাচতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে নোরা ফাতেহিকে। নাচের সময় সেই ওড়নার টান খাওয়ার সঙ্গে নোরার গলায়ও ফাঁস লেগে যায়। তবে বিপদ ঘটার আগেই নাচের স্টেপ থামিয়ে নিজেকে সামলে নেন নোরা। এভাবে থেমে থেমে ছয় ঘণ্টার মতো ওই পোশাকে শুটিং করেছিলেন অভিনেত্রী।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নোরা জানান, এই গানের জন্য একটি বিশেষ পোশাকে সেজেছিলেন তিনি। তাতে একটি ওড়না আটকানো ছিল পিঠের সঙ্গে। যার অন্য প্রান্ত জোড়া ছিল গলার হারের সঙ্গে। ওড়নার মধ্যে পাথরের নানা কারুকাজ থাকায় সেটার ওজনও ছিল বেশ।

নোরা বলেন, মনে হচ্ছিল, আমার গলায় যেন দড়ি পেঁচিয়ে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে! নাচের সময়ে বহু ছোটখাটো বিপদ ঘটে। কখনও হাঁটুতে আঘাত লেগে রক্ত ঝরে। কখনও বা পায়ের পাতায় খোঁচা লাগে। কিন্তু ‘কুসু কুসু’ গানের শুটিংয়ে যা ঘটেছে, তা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা।

প্রসঙ্গত, বলিউডে আইটেম গান বলতেই এখন নোরা ফাতেহির নাম চলে আসে সবার আগে। ‘দিলবার দিলবার’ গানে তিনি বাজিমাৎ করেছিলেন। তার বেলি ড্যান্সে মেতেছিল নেট দুনিয়া। পরপর বেশ কয়েকটি আইটেম গানে তার কোমর দোলানো জনপ্রিয়তা পেয়েছে। আবারও নিজের নাচের তালে দর্শকের হৃদয়ে কম্পন ধরিয়েছেন নোরা। এ গানের নাম ‘কুসু কুসু’। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে গানটি। এটি রয়েছে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সত্যমেভ জয়তে ২’তে। ইউটিউবে ‘কুসু কুসু’ গানটি ঝড় তুলেছে। মাত্র এক সপ্তাহে গানটিতে ভিউ হয়েছে ৫৫ মিলিয়নের বেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা