প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সোহানা সাবা
বিনোদন

প্রসেনজিতের নায়িকা সোহানা সাবা

বিনোদন ডেস্ক: ওপার বাংলার সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী সোহানা সাবা। প্রসেনজিৎ আবার অভিনয় করবেন বাংলাদেশের সিনেমায়। ছবির নাম ‘ব্যাংক ড্রাফট’।

জানা গেছে, ছবির ঘোষণা এসেছে অনেক আগেই। কথা ছিল এটি চলতি বছরই মুক্তি পাবে। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি।

আবারও মাঠে নেমেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। শিগগির এ সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনী।

শাপলার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে বলেন, ‘করোনার জন্য অনেক সমস্যা পার করতে হয়েছে। বেশকিছু প্রজেক্টই আমাদের আটকে আছে। স্বস্তির বিষয় হলো আবারও সব নিয়ন্ত্রণে এসেছে। সাবা এবং বুম্বাদা (প্রসেনজিৎ) চূড়ান্ত। তাদের ডেট নিয়ে আবার নতুন করে কথা হচ্ছে। আশা করছি শিগগির কাজ শুরু করবো।’

ওদিকে, ‘ষড়রিপু’ শিরোনামের ওপার বাংলার একটি সিনেমায় অভিনয় করেছেন সোহানা সাবা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা