লিওনার্দো ডিকাপ্রিও
বিনোদন

এবার লিওনার্দো আধ্যাত্মিক গুরু

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো আধ্যাত্মিক গুরুর চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিকাপ্রিও। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি, করেছেন বায়োপিকও।

নতুন এ ছবির নাম ‘জিম জোনস’। অস্কার-জয়ী অভিনেতা ছবিটির প্রযোজনায়ও থাকছেন।

১৯৫৫ সালের দিকে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে টেম্পল প্রতিষ্ঠা করেন জোনস। ১৯৭০ এর দশকে খোলাখুলি খ্রিষ্টান ধর্ম ত্যাগ করেন তিনি, নিজেকে খোদা দাবি করেন। এরপর ১৯৭৪ সালে গায়ানায় বসবাস শুরু করেন। সব মিলিয়ে রহস্যঘেরা এ চরিত্রে নানান সময়ে বিভিন্ন মাধ্যমে চর্চিত হয়েছে।

১৯৭০ এর দশকে আলোচনায় আসেন এই কাল্টগুরু। ১৯৭৮ সালে ১৮ নভেম্বর তার অনুপ্রেরণায় গণ আত্মহত্যায় মাতেন ভক্তরা।

গায়ানার রাজধানী জর্জ টাউনের একটি বিমানবন্দরের পাশে টেম্পল খুলেছিলেন জোনস। সেখানে ৯০৯ জন মানুষ আত্মহত্যায় অংশগ্রহণ করে।

এ দিকে ডিকাপ্রিও’কে সামনে দেখা যাবে অ্যাডাম ম্যাকির নেটফ্লিক্স কমেডি ‘ডোন্ট লুক আপ’-এ, বিপরীতে আছেন জেনিফার লরেন্স। আরও আছে জোনাহ হিল, টিমোথি চালামেট, মেরিল স্ট্রিপ, কেট ব্লাঙ্কচেট ও আরিয়ানা গ্রান্ডে। এ ছাড়া অভিনয় করছেন মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা