শাহরুখ খান ও সালমান খান
বিনোদন

আসছে শাহরুখ-সালমানের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই। এজন্য বেশ আলোচনায় ছিল কবে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘পাঠান’? বিশেষ করে শাহরুখ ভক্তদের মধ্যে গত কয়েক মাস ধরে এ প্রশ্ন ঘুরপাক খেয়েছে বেশি। ভক্তদের এ অপেক্ষা অবসান হলো সোমবার। একইসঙ্গে জানা গেল বলিউড ভাইজান অর্থাৎ সালমান খানের আগামী সিনেমা ‘টাইগার ৩’ মুক্তির তারিখও কথা।

আগামী ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রের প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিতেই একের পর এক সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হচ্ছে। এর আগেই জানানো হয়েছে, রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমার, রণবীর সিংহ অভিনীত ‘সূর্যবংশী’ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। তার পরেই যশরাজ ফিল্মস মোট চারটি সিনেমা মুক্তির তারিখ জানিয়েছে। বড়দিনেই মুক্তি পাবে রণবীর-দীপিকা পাড়ুকোনের ‘৮৩’।

কিন্তু বলিউডের বাদশাহ এবং ভাইজানের সিনেমা মুক্তির জন্য মুখিয়ে থাকা অনুরাগীরা এত দিনে শান্তি পেলেন। চার মাসের ব্যবধানে মুক্তি পাবে দু’জনের দু’টি সিনেমা। শাহরুখ পর্দায় আসবেন ২০২২ সালের ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে এবং সালমানের সিনেমা মুক্তি পাবে আগামী বছর বড়দিনে। ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। অন্য দিকে ‘টাইগার ৩’-এ সেই একই জুটি ফিরে আসছে— সালমান এবং ক্যাটরিনা কাইফ।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানা যায় , দু’টি সিনেমা মুক্তির মধ্যে এই ব্যবধান রাখা হয়েছে খুব ভেবেচিন্তেই। কোনো ভাবেই যাতে একটি সিনেমা আরেকটির ক্ষতি করতে না পারে। শাহরুখ-সালমানের সম্পর্কের চিড় জুড়ে গিয়েছে। দু’টি সিনেমায় তাই আর বিরোধের জায়গায় না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দু’টি ছবিতেই দুই তারকা গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন। তা ছাড়া শাহরুখকে যেমন ‘টাইগার ৩’-এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে, ‘পাঠান’-এও সালমান কয়েক মুহূর্তের জন্য অভিনয় করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা