বিনোদন

টিকটক করায় সিনেমা থেকে দীঘি বাদ

বিনোদন ডেস্ক: ঢালিউডের রূপালি জগতে শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি টিকটকের কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘মানব দানব’-এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দীঘি।

তার বিপরীতে ভারত থেকে উড়িয়ে আনার কথা ছিল টালিউডের ‘বরবাদ’ খ্যাত বনি সেনগুপ্ত। গোটা বিষয়টা প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের এক আপত্তিতে সিনেমাটি থেকে বাদ পড়লেন দীঘি। ‘মানব দানব’ এর প্রযোজক তিনটি শর্ত দিয়েছেন দীঘিকে।

এর আগে দুটি সিনেমা মুক্তি পেয়েছে তার। যদিও সেভাবে চলচ্চিত্র জগতে সাড়া জাগাতে পারেননি। তবে টিকটকে সবার নজর কেড়েছেন এ নায়িকা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি টিকটকে ভিডিও বানান দীঘি।

এসব ভিডিওতে তাকে নানারকম গান-সংলাপের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায়। এমনকি বলিউড গান ও হিন্দি সংলাপেও টিকটক করেন দীঘি। আর এই টিকটকই তার সিনেমায় পথের কাঁটা হয়ে দাঁড়াল। প্রযোজক তার টিকটক করা নিয়ে আপত্তি তুলেছেন।

বিষয়টি নিশ্চিত করে সেলিম খান বলেন, দীঘিকে যে তিনটি শর্ত দেওয়া হয়েছে, তা হলো, পরপর শাপলা মিডিয়ার ৫টি সিনেমায় অভিনয় করতে হবে তাকে। দ্বিতীয় হলো- টিকটক ও ফেসবুকে বেশি ছবি-ভিডিও দেওয়া যাবে না। তৃতীয় শর্ত ছিল- ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতাভ দত্ত ওই সময়েই শিডিউল দিয়েছেন। আর সেসব শর্ত মানতে না পারায় সিনেমাটিতে থাকছেন না দীঘি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা