বিনোদন

দুই নৌকায় রাজত্ব পূজার!

বিনোদন ডেস্ক: দারুণ এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন পূজা হেগড়ে। দক্ষিণে একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়েছেন পূজা হেগড়ে। সর্বশেষ মুক্তি পাওয়া আল্লু অর্জুনের সঙ্গে ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ ছিল ব্লকবাস্টার।

গত মাসে চুক্তি হওয়া মহেশ বাবুর সঙ্গে নাম ঠিক না হওয়া ছবিতেও রয়েছে নানা চমক। ভক্তদের জন্য একের পর এক চমক নিয়ে অপেক্ষা করছেন পূজা। সময় হলেই ঝুলি থেকে বের করবেন ধুন্ধুমার সব ছবি। দক্ষিণে মুক্তির তালিকায় যেমন আছে চিরঞ্জীবী, রাম চরণের সঙ্গে ‘আচার্য’, থালাপতি বিজয়ের ‘বিস্ট’, প্রভাসের ‘রাধে শ্যাম’ আর অখিল আক্কিনেনির ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ ছবিতে আছেন পূজা। বলিউডেও আছে সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, রোহিত শেঠির ‘সার্কাস’ ছবিগুলো। তাই তাঁর আগামী সফর আরও রোমাঞ্চকর হবে, বোঝাই যাচ্ছে।

হৃতিক রোশনের হাত ধরে ‘মহেঞ্জোদারো’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন পূজা। ছবিটি পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকরের মতো খ্যাতিমান পরিচালক। তবে এরপর বলিউডে খুব একটা পাত্তা পাননি তিনি। তাই দক্ষিণী ছবিতে মন দিয়েছেন। ইতিমধ্যে দক্ষিণী ছবির আঙিনায় নিজের জমিন শক্তপোক্ত করেছেন। এবার নাম লেখাচ্ছেন একের পর এক আলোচিত হিন্দি ছবিতে। সেসব ছবিতে তাঁর বিপরীতে আছেন সুপারস্টাররা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা